27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

নির্মলার নবম বাজেট : আয়কর ও রেলে বড় ঘোষণার ইঙ্গিত ?

স্নেহা পাল, কলকাতা: আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১টায় লোকসভায় কেন্দ্রীয় বাজেট (Budget 2026) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

বাজেট ঘিরে প্রত্যাশা

সরকারি সূত্র অনুযায়ী, এবারের বাজেটে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), পরিকাঠামো, রেল, নগরোন্নয়ন, প্রতিরক্ষা, ইলেকট্রনিক্স ও ম্যানুফ্যাকচারিং খাতে বিশেষ গুরুত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কৃষি, স্বাস্থ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, লজিস্টিক্স এবং পর্যটন ক্ষেত্রেও বরাদ্দ বাড়তে পারে।

আয়কর ক্ষেত্রে বেতনভোগী শ্রেণির জন্য রয়েছে স্বস্তির সম্ভাবনা। নতুন কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করার জল্পনা রয়েছে। এতে করমুক্ত আয়ের সীমা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

রেলওয়ে খাতে ৩০০টিরও বেশি নতুন বন্দে ভারত (Vande Bharat) ও অমৃত ভারত (Amrit Bharat) ট্রেন চালু হতে পারে।

স্বাস্থ্য খাতে আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) বিনামূল্যে চিকিৎসার সুবিধার বয়সসীমা ৭০ থেকে ৬০ বছরে নামানো ও বার্ষিক চিকিৎসা কভার ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।

ভোটের আগে শেষ বাজেট ঘিরে জল্পনা

কেন্দ্রীয় বাজেটের পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেট (West Bengal Interim Budget 2026) নিয়েও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়ছে কৌতূহল। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ হবে।

নবান্ন সূত্রে খবর, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান এই পাঁচটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিতে পারে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA নিয়েও বাজেটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে পারে। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে DAর দাবিতে আন্দোলন চলছে। বর্তমান পরিস্থিতিতে অন্তত এক কিস্তি DA ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ওয়াকিবহাল মহল।

সব মিলিয়ে, কেন্দ্র ও রাজ্য, দু’টি বাজেটই মধ্যবিত্ত, সরকারি কর্মী, মহিলা ও প্রান্তিক শ্রেণির মানুষের জন্য কতটা স্বস্তি আনতে পারে, সেদিকেই এখন তাকিয়ে সাধারণ মানুষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন