32.3 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

“ভাঙন রাজনীতিতে সিদ্ধহস্ত”! বিজেপির কূটনীতির বিরুদ্ধে সরব সাংসদ মহুয়া মাজি !

Aaj India Desk, কলকাতা : নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে চলছে ভাঙন গড়নের খেলা। কে কোন শিবিরে যাচ্ছেন, কোন দলে কখন কে পদ ছাড়ছেন, এমন আলোচনা যখন তুঙ্গে, তখনই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন জেএমএমের রাজ্যসভার সাংসদ মহুয়া মাজি (Mahua Maji)। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের বাকি সাংসদদেরও বিভিন্ন উপায়ে দলে নিজেদের যোগ দেওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি।

কী অভিযোগ করলেন মহুয়া মাজি?

রাঁচিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহুয়া মাজি. (Mahua Maji) বলেন, বিজেপি দল ভাঙিয়ে নেতা ও জনপ্রতিনিধিদের নিজেদের দলে নেওয়ার রাজনীতিতে দক্ষ হয়ে উঠেছে। তাঁর মতে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজেপি যেন তেন প্রকারে বিভিন্ন দলের সাংসদদের নিজেদের শিবিরে আনার চেষ্টা করছে। তাঁর বক্তব্য, একাধিক বিল পাস করিয়ে দেশ জুড়ে নিজেদের প্রভাব বজায় রাখতেই এই উদ্যোগ নিয়েছে বিজেপি।

একাধিক রাজ্যের উদাহরণ

মহুয়া মাজির (Mahua Maji) দাবি, অতীতে মহারাষ্ট্র, বিহার এবং ওড়িশায় একই ধরনের রাজনৈতিক পরিস্থিতি দেখা গিয়েছিল। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক নির্বাচনী ভরাডুবির পর দলের তিন সাংসদকে ইতিমধ্যেই বিজেপি নিজেদের দলে জায়গা দিয়েছে। এবার সেই দলের বাকি সাংসদদেরও ভয় দেখানো, প্রলোভন দেওয়া বা অন্য উপায়ে দলে টানার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন মহুয়া মাজি।

আপের প্রসঙ্গও টানলেন

জেএমএম সাংসদ আরও বলেন, আম আদমি পার্টির (আপ) ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল বলে তাঁর দাবি। তাঁর বক্তব্য, বর্তমানে বিজেপি যে সংখ্যার ঘাটতিতে রয়েছে, তা পূরণ করতে অন্য দল থেকে সাংসদদের নিজেদের দলে আনার চেষ্টা করছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজের মুখেই স্বীকার করেছিলেন যে তৃনমূলের নেতাদের বিজেপির ঘরে জায়গা দেওয়ার মূল কারণ কূটনীতিক জয়লাভ করা এবং বিল পাস করানো। এরপর থেকেই বিজেপির কর্মীদের মধ্যেই একটি ক্ষোভের আগুন ছড়িয়েছে। রাজ্যে তৃনমূলের নেতাদের বিজেপিতে জায়গা করে দিলে তারা যে দল পরিত্যাগ করবেন এমন হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা। এই পরিস্থিতিতে বিজেপির দল ভাঙনের প্রচেষ্টা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মহুয়া। এবার বিজেপির তরফে এই নিয়ে কোনও প্রত্যুত্তর দেওয়া হয় কিনা সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন