27.7 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

‘আগেই আভাস পেয়েছিলাম’ : মদন মিত্রের শিবির বদলের পরই বিস্ফোরক মমতা ?

Aaj India Desk, কলকাতা : কামারহাটির বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নাম উল্লেখ না করেই দাবি করেন, এই রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সম্ভাবনার আভাস তিনি আগেই পেয়েছিলেন। পাশাপাশি তদন্তকারী সংস্থার চাপের অভিযোগও তোলেন তিনি।

দলবদলের পরেই রাজনৈতিক প্রতিক্রিয়া

বুধবার দুপুরে মদন মিত্র (Madan Mitra) নতুন রাজনৈতিক অবস্থান ঘোষণা করেন। গতকালই পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। মদন মিত্রের স্ত্রী এবং দুই পুত্রকে তলব করা হয়েছিল। এর আগেও মদন মিত্রের সাতটি বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়েছিল ইডি। এই পরিস্থিতিতেই মমতার কালীঘাট তৃনমূলের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন তিনি।

‘আগেই মেসেজ পেয়েছিলাম’

ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যিনি এ দিন দল ছেড়েছেন, তিনি আগের দিন তাঁকে একটি বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন যে তাঁর পরিবারের সকলকে তদন্তকারী সংস্থা তলব করেছে। সেই বার্তা পাওয়ার পরই তিনি বুঝতে পেরেছিলেন যে সংশ্লিষ্ট নেতার রাজনৈতিক অবস্থান বদলানোর সম্ভাবনা রয়েছে।

তৃণমূল নেত্রীর অভিযোগ, ভয় দেখিয়ে এবং তদন্তকারী সংস্থার চাপ তৈরি করে বহু রাজনৈতিক নেতাকে দল ছাড়তে বাধ্য করছে বিজেপি। তাঁর দাবি, পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাম করে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং নির্দিষ্ট রাজনৈতিক শিবিরে যোগ না দিলে ব্যক্তি বা তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, সংশ্লিষ্ট নেতাকে দলীয় দায়িত্ব থেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, এখন রাজনৈতিক অবস্থান বদলের কারণ হিসেবে অন্য ব্যাখ্যা দেওয়া হলেও তা বাস্তবতার সঙ্গে মেলে না। কেউ যেন মিথ্যা তথ্য দিয়ে পরিস্থিতিকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা না করেন বলেও মন্তব্য করেন তিনি।

মদন মিত্রের (Madan Mitra) দলবদল এবং একই সময়ে তাঁর পরিবারের সদস্যদের তদন্তকারী সংস্থার তলবকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঘটনাপ্রবাহের দিকে নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদেরও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন