27.3 C
Kolkata
Thursday, July 16, 2026
spot_img

১৮ জুলাই উত্তরকন্যায় বৈঠক, কী বার্তা দিতে চাইছে কেন্দ্র?

Aaj India Desk,কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপের পথে কেন্দ্র ও রাজ্য। আগামী ১৮ জুলাই উত্তরবঙ্গের উত্তরকন্যায় সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

জানা গিয়েছে, সীমান্ত নিরাপত্তা, বিএসএফ-এর আউট পোস্ট, সীমান্তে নজরদারি বৃদ্ধি এবং অনুপ্রবেশ রোধ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। পাশাপাশি নারকোটিক্স দফতর-সহ কেন্দ্রের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরাও থাকবেন বলে জানা যাচ্ছে।

এছাড়াও সীমান্তবর্তী জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদেরও বৈঠকে ডাকা হয়েছে। সূত্রের খবর, ১৭ জুলাই রাতেই পশ্চিমবঙ্গে পৌঁছতে পারেন অমিত শাহ।

এরই মধ্যে সীমান্ত সুরক্ষা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এক্স হ্যান্ডলে তিনি জানান, সীমান্তরক্ষী বাহিনীকে দ্রুত জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১,০২৪.৭৫ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

এই জমির উপর মোট ১৭২.৬ কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের দাবি, সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে সম্প্রতি বিএসএফ-এর ডিজি প্রবীণ কুমার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুন্দরবনের উপকূলীয় এলাকাগুলি পরিদর্শন করেন। তিনি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান বেড়া নির্মাণের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের সঙ্গেও বৈঠক করেন বিএসএফ ডিজি। সীমান্ত রক্ষায় সাধারণ মানুষের সহযোগিতার প্রশংসা করে বিএসএফ ও সীমান্তবাসীদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বার্তাও দেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন