30.2 C
Kolkata
Tuesday, July 14, 2026
spot_img

ওবিসি মামলায় বড় চমক! সুপ্রিম কোর্টে আর লড়ছে না রাজ্য সরকার

কলকাতা: সম্প্রতি রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হয়েছে ওবিসি সংক্রান্ত জোড়া বিল। এবার বহুচর্চিত মামলায় বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। এর আগে কলকাতা হাইকোর্ট রাজ্যের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের স্বীকৃতি বাতিল করেছিল (OBC Case) । ওই ৭৭টি সম্প্রদায়ের মধ্যে ৭৫টিই ছিল মুসলিম সম্প্রদায়ভুক্ত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে দায়ের করা সেই মামলাকেই (OBC Case) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিল রাজ্যের নতুন বিজেপি সরকার।

মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, রাজ্য মন্ত্রিসভা সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী আবেদন প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি, রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনের তরফেও অ্যাডভোকেট কুনাল চট্টোপাধ্যায় পৃথক আপিল প্রত্যাহারের (OBC Case)  কথা আদালতকে জানান।

এদিকে, বর্তমান রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। গত বিধানসভা অধিবেশনেই অনগ্রসর শ্রেণি কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ২০১২ সালের আইন সংশোধনের লক্ষ্যে দুটি সংশোধনী বিল পেশ করেন। এর মধ্যে রয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (অদার দ্যান এসসি অ্যান্ড এসটি) (রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্টস অ্যামেন্ডমেন্ট বিল), ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। নতুন বিলগুলির মাধ্যমে ওবিসি কমিশনের কাঠামো ও কাজের পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে।

তবে এই নতুন উদ্যোগও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। সংশোধনী বিল পাসের আগেই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের অভিযোগ, অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা না করেই সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এবং শংসাপত্র যাচাই-সহ একাধিক সিদ্ধান্ত আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া হয়নি।

ফলে সুপ্রিম কোর্ট (Supreme Court)  থেকে রাজ্যের আপিল (OBC Case)  প্রত্যাহার হলেও ওবিসি সংরক্ষণ বিতর্কের আইনি অধ্যায় এখনও শেষ হয়নি। একদিকে নতুন আইন কার্যকর করার উদ্যোগ, অন্যদিকে হাই কোর্টে নতুন মামলা, সব মিলিয়ে ওবিসি সংরক্ষণ ইস্যুতে আগামী দিনে আইনি ও প্রশাসনিক লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন