31.6 C
Kolkata
Tuesday, July 14, 2026
spot_img

এবার বাসেই রাজধানী সফর! কলকাতা-দিল্লি রুটে নতুন উদ্যোগ

Aaj India Desk,কলকাতা: ট্রেনের টিকিট নেই? বিমানের ভাড়া বেশি? এবার আর চিন্তা নেই। কলকাতা থেকে সরাসরি বাসে চেপেই পৌঁছে যাওয়া যাবে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই এমনকি পুরীতেও। সপ্তাহের সাত দিনই মিলবে এই পরিষেবা।

নতুন এই দূরপাল্লার বাস পরিষেবা চালু করছে শ্যামলী পরিবহণ। সংস্থার দাবি, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। শুধু গন্তব্য নয়, যাত্রাপথকেও আরামদায়ক করে তুলতে থাকছে একাধিক আধুনিক সুবিধা।

কলকাতা থেকে দিল্লি পৌঁছতে সময় লাগবে প্রায় ২৬ ঘণ্টা। ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। বেঙ্গালুরু যেতে সময় লাগবে প্রায় ৩৫ ঘণ্টা এবং ভাড়া হবে মাথাপিছু ৪৫০০ টাকা। চেন্নাই পৌঁছতে সময় লাগবে ২৪ ঘণ্টা, ভাড়া রাখা হয়েছে ৪৭০০ টাকা।

শুধু তাই নয়, এবার কলকাতা থেকে পুরীতেও মিলবে বিশেষ ভলভো বাস পরিষেবা। মাত্র ৮ ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যাবে জগন্নাথ ধামে। এই রুটে ভাড়া ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে।

দীর্ঘ যাত্রায় যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়, তার জন্য বাসে থাকছে বায়ো টয়লেটের ব্যবস্থা। দেওয়া হবে বালিশ ও চাদরও। সময় কাটানোর জন্য প্রতিটি আসনের সামনে থাকছে আলাদা টিভি স্ক্রিন। পাশাপাশি যাত্রীদের জন্য থাকবে স্ন্যাক্স, পানীয় জল, চা ও কফির ব্যবস্থাও।

শ্যামলী পরিবহণের ম্যানেজিং ডিরেক্টর অরুণ ঘোষের কথায়, এই বাস পরিষেবা থ্রি-এসি ট্রেন বা ফার্স্ট ক্লাস এসির অভিজ্ঞতার কাছাকাছি সুবিধা দেবে। আর সেই কারণেই কলকাতা থেকে দেশের একাধিক বড় শহরে এই নতুন পরিষেবা চালু করা হচ্ছে।

ট্রেন বা বিমানের বাইরে দূরপাল্লার যাত্রায় এবার নতুন ভরসা হতে চলেছে এই বিলাসবহুল বাস পরিষেবা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন