37.1 C
Kolkata
Monday, July 13, 2026
spot_img

একাধিক জেলায় সতর্কতা জারি! আর কতদিন চলবে বৃষ্টির দাপট? 

Aaj India Desk, কলকাতা: বর্ষার জোর এখনও কমার কোনও ইঙ্গিত নেই। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন টানা বৃষ্টি (Rain) চলার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, কোথাও ভারী, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে। একাধিক জেলার জন্য সতর্কতাও (Alert) জারি করা হয়েছে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। শনিবার গভীর রাত থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে এবং রবিবারও সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই কারণে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে কলকাতাসহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে।

বুধবার বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে। ওই দিনের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। তবে বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে। সেদিন হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে রয়েছে হলুদ সতর্কতা। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আর শুক্রবার ফের কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের অন্যান্য জেলায়ও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন