31.1 C
Kolkata
Saturday, July 11, 2026
spot_img

শিবির বদলের গুঞ্জনের মাঝেই নতুন মোড়, আজ অনুব্রতর দেখা মিলবে না?

Aaj India Desk,কলকাতা: অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) কে ঘিরে গত কয়েকদিন ধরেই বাংলার চর্চিত বিষয় হয়ে উঠেছিল। বিশেষ করে, তিনি কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে গড়ে ওঠা ‘নব তৃণমূল’-এ যোগ দিতে চলেছেন, সেই প্রশ্ন ঘিরে চর্চা ছিল । এমন পরিস্থিতিতে শনিবারের বৈঠককে ঘিরে নজর ছিল অনেকেই অনুব্রতর দিকে।

শুক্রবার কর্মসমিতির প্রথম দিনের বৈঠক শেষে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন, ভোটের ফল প্রকাশের পর থেকে তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডলের অন্তত ৩০ বার কথা হয়েছে। পাশাপাশি, শনিবারের মধ্যেই অনুব্রতর অবস্থান স্পষ্ট হয়ে যাবে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

শনিবার বিকেল ৩টেয় ‘নব তৃণমূল’-এর জেলাওয়াড়ি বৈঠকে উপস্থিত থাকতে পারেন বীরভূমের এই প্রভাবশালী নেতা। এমনকি, ওই বৈঠকেই তাঁর নতুন শিবিরে যোগদানের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছিল।

তবে শেষ মুহূর্তে সেই জল্পনায় নতুন মোড় এসেছে। জানা গিয়েছে শারীরিক অসুস্থতার কারণে শনিবার কলকাতায় আসছেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তিনি জ্বরে আক্রান্ত। যদিও শুক্রবার রাত পর্যন্ত তাঁর কলকাতায় যাওয়ার প্রস্তুতি চলছিল বলেই খবর। কিন্তু শনিবার সকালে অসুস্থতার কারণ দেখিয়ে সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে তিনি বোলপুরের নিজের বাড়িতেই রয়েছেন । ফলে আপাতত স্পষ্ট, শনিবার তাঁর কলকাতায় আসার সম্ভবনা নেই।

তবে তাতেই জল্পনা থামছে না। একাংশের প্রশ্ন, কলকাতায় না এসেও কি ‘নব তৃণমূল’-এ কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব বা ভূমিকা পেতে পারেন অনুব্রত মণ্ডল? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

ইতিমধ্যেই কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী এবং অভিজিৎ সিংহ ওরফে রাণার মতো একাধিক নেতা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। এবার অনুব্রত মণ্ডলের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কী হয়, সেদিকেই নজর অনেকের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন