29.3 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

পুকুরে হার-চুড়ি মিলত, খোঁজ মিলত না’- কাকে নিশানা করে এমন মন্তব্য করলেন সায়নী ঘোষ?

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে (Baruipur Case) নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সেখানে যান যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ (Sayoni Ghosh)। একসময় তৃণমূলের (TMC) পরিচিত মুখ হলেও, বর্তমানে তিনি এনসিপিআই (NCPI)-এ যোগ দিয়ে শাসক জোট এনডিএ (NDA)-র সমর্থক হিসেবে রাজনীতি করছেন। এদিনও তাঁকে আগের মতোই সাদা-নীল পাড়ের শাড়ি ও টিপ পরে দেখা যায়।

বারুইপুরে পৌঁছনোর পর স্থানীয় কয়েকজন তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ঘটনার ৪৮ ঘণ্টা পর কেন তিনি সেখানে গেলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এমন পরিস্থিতিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতেও কিছুটা বাধার মুখে পড়তে হয় তাঁকে। এলাকা ছাড়ার সময় তাঁকে লক্ষ্য করে ‘গদ্দার’ স্লোগানও শোনা যায়।

পরিবারের সঙ্গে কথা বলার পর সায়নী ঘোষ বলেন, এই ঘটনায় জড়িতদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। তাঁর কথায়, শুধু এই একটি ঘটনার তদন্ত নয়, এর পিছনে যদি কোনও বড় চক্র বা সংগঠিত অপরাধের যোগ থাকে, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। পরিবারের সঙ্গে কথা বলে তাঁর এমনটাই মনে হয়েছে বলে জানান তিনি।

সাংসদ আরও বলেন, অতীতেও এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর পুকুর বা অন্য জায়গা থেকে ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার হয়েছে, কিন্তু তদন্তে তেমন অগ্রগতি হয়নি। তাঁর অভিযোগ, আগের সরকারের সময়ে অনেক ক্ষেত্রে পুলিশের সক্রিয়তার অভাব ছিল। তবে এবার প্রশাসনের উচিত কোনও রকম গাফিলতি না করে দ্রুত ও কড়া পদক্ষেপ নেওয়া।

সায়নী ঘোষ জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখবেন এবং ব্যক্তিগতভাবেও তাঁর সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রীকে তিনি ‘সেন্সিবল’ বলে উল্লেখ করে বলেন, এখনও পর্যন্ত তাঁর কোনও মন্তব্যে সন্দেহের কারণ দেখেননি। পাশাপাশি, বর্তমান পুলিশ ও প্রশাসন এই ঘটনায় যথেষ্ট সক্রিয়ভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন