30.2 C
Kolkata
Monday, July 6, 2026
spot_img

বাংলায় নতুন অধ্যায়? শ্যামাপ্রসাদকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর ঘোষণা

Aaj lndia Desk,কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার বড় রাজনৈতিক বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার ৬ নম্বর মুরলীধর সেন লেনের অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের আদর্শ ও ভাবধারার ভিত্তিতেই পরিচালিত হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বামফ্রন্টের ৩৪ বছর এবং তৃণমূলের ১৫ বছরের শাসনে শ্যামাপ্রসাদের আত্মত্যাগ ও অবদানকে মানুষের কাছ থেকে আড়াল করে রাখা হয়েছিল। তাঁর কথায়, সেই ইতিহাস আবার বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।

মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবর্ষ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভায় সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে মূল অনুষ্ঠান হচ্ছে কলকাতায়।

এদিন নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তির ভূমিপূজন করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এরপর মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি।

অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী বলেন, ১৯৪৭ সালের ২০ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শিতা ও লড়াইয়ের ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। এই ইতিহাস বর্তমান ও আগামী প্রজন্মের জানা অত্যন্ত প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শ্যামাপ্রসাদ না থাকলে আজ বাংলার মানুষের পরিণতি ভিন্ন হতে পারত।

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের স্কুলগুলিতে যেমন প্রতিদিন ‘বন্দে মাতরম’ গাওয়া হয়, তেমনই ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে সরকার।

দলীয় কর্মসূচি শেষ করে শুভেন্দু অধিকারী ভবানীপুরের ঐতিহাসিক মিত্র ইনস্টিটিউশনেও যান। ১৯০৬ থেকে ১৯১৭ সাল পর্যন্ত এই বিদ্যালয়েই পড়াশোনা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাহুল সিনহা, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির একাধিক নেতা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন