31.9 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

প্রতীক নিয়ে দড়ি টানাটানির মাঝেই মমতার বড় মন্তব্য— “সিম্বল দিয়ে দিলেও কী আসে যায়?”

কলকাতা: দল, তহবিল, প্রতীক নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে টানাপড়েনের আবহে তৃণমূল ছেড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরই ফেসবুক লাইভে ‘প্রতীক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির বিরুদ্ধে দল ভাঙার চক্রান্তের অভিযোগ তোলেন তিনি। সেইসঙ্গে বলেন, “সিম্বল দিয়ে দিলেও কিছু যায় আসে না। আমার কণ্ঠরোধ করা যাবে না”। পাশাপাশি বিদ্রোহীদের কটাক্ষ করে বলেন, “সাহস থাকলে সরাসরি বিজেপিতে যোগ দিন”।

‘তৃণমূল ভবন’ নিয়ে দেখালেন কাগজ

মেট্রোপলিটনে ‘তৃণমূল ভবনের’ ‘দখল’ নিয়ে দুই পক্ষের মধ্যে গোষ্ঠী দন্দ্বের আবহে ওই ভবনের ভাড়া দেওয়া নিয়ে কাগজ দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, তোপসিয়ায় আমাদের পার্টি অফিসে কাজ চলার জন্য ওই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল। “প্রতি মাসে ভাড়া দেওয়া হয়েছে। আমার কাছে প্রতিটা কাগজ আছে”। এরপর বলেন, “আমাদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না। আপনারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়িতে তালা লাগাচ্ছেন! মানুষের মনে তালা লাগাবেন কই করে?”

দলত্যাগীদের কটাক্ষ

“ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? তৃণমূলের বেইমানদের নিয়ে পার্টি অফিস দখল করা হয়েছে।” এরপর চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, “আমাকে চন্দ্রিমা অনেকদিন আগে থেকেই বলছিলেন পদত্যাগ করবেন। কারণ ওনার ছেলে অনেকদিন আগেই গিয়ে হাত মিলিয়েছে। তাতে আমার কিছু যায় আসে না”। মমতার (Mamata Banerjee) সাফ কথা, “আমার নেতা চাই না, আমার কর্মী চাই!” এরপর বিদ্রোহীদের কটাক্ষ করে বলেন, “বিদ্রোহী! কিসের বিদ্রোহী? ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? মন্ত্রী হয়েছেন, প্রার্থী হয়েছেন, নেতা হয়েছেন, তখন তো কিছু বলেননি?”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন