33.3 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

১৪ বছর পর ফের আলোচনায় বরুণ বিশ্বাস হত্যা! ফাইল কি খুলবে?

কলকাতা: মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) কাছে বিচার চেয়ে জনতার দরবারে গিয়েছেন তামান্না, আয়ুষের মা। অভয়ার মায়ের পূর্ণ বিশ্বাস রয়েছে নতুন সরকারের উপর। এবার ১৪ বছর পর প্রতিবাদী শিক্ষক বরুন বিশ্বাসের (Barun Biswas) হত্যার বিচার চেয়ে জনতার দরবারে হাজির হল তাঁর পরিবার। আগামীকাল ৫ জুলাই। ২০১২ সালের এই দিনেই দুষ্কৃতিদের গুলিতে গোবরডাঙ্গা স্টেশন চত্বরে খুন হন কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক। বরুন বিশ্বাস।

১৪ বছর পেরিয়েও মেলেনি বিচার। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে ফের ন্যায়বিচারের দাবিতে সরব হল তাঁর পরিবার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে তদন্ত এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জনতার দরবারে পৌঁছেছেন তাঁরা। সমাজবিরোধীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করতেন বলেই তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের।

বরুণের (Barun Biswas) পরিবারের দাবি, গত ১৪ বছরে তদন্তের নামে শুধুই প্রহসন হয়েছে। এই মামলায় ৯ জন গ্রেপ্তার হলেও একজনের জেলেই মৃত্যু হয় এবং বাকিরা বর্তমানে জামিনে মুক্ত। পরিবারের অভিযোগ, প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বরুণ বিশ্বাস হত্যা মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallik) নামও বারবার উঠে এসেছে। পরিবারের অভিযোগ, তাঁর মদতেই ১০০ থেকে ১৫০ জনের একটি দল হামলা চালিয়ে বরুণকে খুন করেছিল। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবারের দাবি, এই মামলার ‘মাস্টারমাইন্ড’ জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallik) গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক।

এই কারণেই রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে তদন্তের দাবি তুলেছেন বরুণের পরিবারের সদস্যরা। তাঁদের আবেদন, কলকাতা হাই কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে গোটা ঘটনার পুনর্তদন্ত করা হোক। তাঁদের বিশ্বাস, নিরপেক্ষ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে এবং দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটবে।

মৃত্যুবার্ষিকীর আগের দিন জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করে পরিবারের সদস্যরা নিজেদের দাবি জানিয়েছেন। তাঁদের একটাই আর্তি—”বরুণ বিশ্বাসের (Barun Biswas) হত্যার প্রকৃত বিচার হোক, আর কোনও পরিবার যেন এত বছর ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করতে বাধ্য না হয়।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন