29.7 C
Kolkata
Friday, July 3, 2026
spot_img

গ্রেফতারির ৪ দিনের মাথায় কেন সাকির আলিকে মুক্তি? জানুন…

কলকাতা: তিন বছর পর গ্রেফতার, ৪ দিনের মাথাতেই মুক্তি তৃণমূল কাউন্সিলর সাকির আলির (Shakir Ali)! ৩ বছর আগে রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং ব্যাপক অশান্তির ঘটনায় এনআইএ (NIA)-এর জালে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী সাকির আলি (Shakir Ali)। যিনি কিনা আবার রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রিষড়ায় অভিযান চালিয়ে তৃণমূল কাউন্সিলর তথা আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী সাকির আলিকে (Shakir Ali) গ্রেফতার করে এনআইএ (NIA)। অভিযানের আগে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি ঘিরে রাখেন। সাকিরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী জওয়ানদের গাড়ি ঘেরাও করে। সাকিরের স্ত্রী অপরূপা প্রায় গাড়ির সামনে চলে গিয়ে বাধা দেওয়ার সৃষ্টি করেন। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি, তুমুল বচসা বেঁধে যায়। চরম নাটকীয়ভাবে গ্রেফতারি আবার চারদিন পর জামিন!

কি হল এনআইে আদালতে?

এনআইএ (NIA) আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা কাউন্সিলর সাকির আলি (Shakir Ali)। শুক্রবার বিচারক তাঁকে ১০ হাজার টাকার বন্ডে জামিন দিলেও একাধিক শর্ত মানার নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতি ১৫ দিন অন্তর এনআইএ দফতরে হাজিরা দিতে হবে সাকিরকে (Shakir Ali)। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না। অর্থাৎ, জামিন মিললেও তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ বহাল থাকছে।

জামিনের নির্দেশে বিচারক উল্লেখ করেছেন, সাকির জটিল অসুস্থতায় ভুগছেন। এফআইআরে তাঁর নাম ছিল না। একই মামলার অন্য অভিযুক্তরাও ইতিমধ্যেই জামিন পেয়েছেন। পাশাপাশি, এনআইএ (NIA) তাঁকে ফের নিজেদের হেফাজতে চায়নি এবং ঘটনার তিন বছর পরেও তদন্ত চললেও তাঁর বিরুদ্ধে সক্রিয় ভূমিকার যথেষ্ট প্রমাণ আদালতে তুলে ধরতে পারেনি।

কি বলেন সাকিরের আইনজীবী?

সাকিরের আইনজীবী ফজলে আহমেদ খান দাবি করেন, দীর্ঘ তিন বছর তদন্ত চললেও মামলায় উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি। তাঁর বক্তব্য, তদন্তে সাকির (Shakir Ali) বারবার সহযোগিতা করেছেন এবং তাঁকে শুধুমাত্র ‘উস্কানিদাতা’ হিসেবে দেখানোর চেষ্টা হলেও তারও কোনও প্রমাণ এনআইএ আদালতে পেশ করতে পারেনি। সেই কারণেই আদালত এনআইএ (NIA)-র জেল হেফাজতের আবেদন খারিজ করে জামিন মঞ্জুর করেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রিষড়ার বাড়ি থেকে সাকির আলিকে গ্রেফতার করেছিল এনআইএ। পরে তাঁর (Shakir Ali) বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ রাউন্ডেরও বেশি কার্তুজ উদ্ধার হয়। ওই কার্তুজের উৎস এবং সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্রের খোঁজে তদন্ত চালিয়ে যাচ্ছে এনআইএ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন