31 C
Kolkata
Wednesday, July 1, 2026
spot_img

ডিম থেরাপির নতুন টার্গেট মহুয়া! কালীগঞ্জে উড়ে এল কাঁচা সবজিও

কলকাতা: ডিম থেরাপি রুখতে সদ্য রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সব থানার জন্য নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশও দেওয়া হয় পুলিশকে। এর ঠিক পরদিনই ‘ডিম থেরাপির’ স্বীকার হলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। কালীগঞ্জে পার্টি অফিসের জানলা দিয়ে উড়ে এল ডিম, কাঁচা সবজি, কাদা! বুধবার নদিয়ার কালীগঞ্জে একটি সাংগঠনিক কর্মীসভায় যোগ দিতে গিয়ে ডিম ও সবজি ছোড়ার অভিযোগ তুললেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মহুয়া মৈত্রের (Mahua Moitra) অভিযোগ, কর্মীসভা চলাকালীন পার্টি অফিসের বাইরে কালো পতাকা হাতে একদল বিক্ষোভকারী জড়ো হয়। তাঁদের মুখে “মহুয়া মৈত্র হায় হায়” এবং “মহুয়া মৈত্র গো ব্যাক” স্লোগান শোনা যায়। এরপরই তাঁকে লক্ষ্য করে কাঁচা ডিম ও সবজি ছোড়া হয় বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ।

X Link: https://x.com/MahuaMoitra/status/2072280373284012477

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করে বিজেপির বিরুদ্ধে সরব হন মহুয়া (Mahua Moitra)। তাঁর অভিযোগ, বিজেপি সমর্থকরাই পরিকল্পিতভাবে এই বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, পার্টি অফিসের সামনে বিক্ষোভ চললেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল এবং পরিস্থিতি সামাল দিতে কোনও কার্যকর পদক্ষেপ করেনি।

X Link: https://x.com/MahuaMoitra/status/2072271292313596367

ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া। ভিডিওতে তাঁকে (Mahua Moitra) বলতে শোনা যায়, “এটাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিজেপির লোকজন আমাদের ঘেরাও করে রেখেছে। জানালা দিয়ে আমার উপর হামলা করা হয়েছে। কিন্তু পুলিশ সব দেখেও দাঁড়িয়ে রয়েছে। কোনও ব্যবস্থা নিচ্ছে না। বিক্ষোভকারীদের সরানোরও কোনও চেষ্টা করা হচ্ছে না।”

এই ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তবে মহুয়া মৈত্রের অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন