27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

জাতীয় স্তরে প্রতিবাদ : ভোটের মুখে দিল্লি যাচ্ছেন মমতা ?

স্নেহা পাল, কলকাতা: ২০২৬ বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৎপরতা আরও বাড়ছে। সিঙ্গুরের সরকারি কর্মসূচির পরই আজ দিল্লি (Delhi) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে জাতীয় স্তরে প্রতিবাদ ও বিরোধী ঐক্য গড়ে তোলা এই সফরের মূল লক্ষ্য বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

ভোটের প্রাক্কালে সৌজন্য সাক্ষাত

নবান্নে মঙ্গলবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসা অখিলেশ এই সাক্ষাতে বিজেপি বিরোধী রাজনীতিতে মমতার ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন বাম মন্ত্রী কিরন্ময় নন্দও (Kiranmoy Nanda)।

বৈঠক শেষে অখিলেশ যাদব বলেন, “গোটা দেশে কেউ যদি বিজেপিকে মোকাবিলা করে থাকেন, তা হলে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।” একই সঙ্গে তিনি মন্তব্য করেন, পশ্চিমবঙ্গে বিজেপি “সম্মানজনক হারের জন্য লড়াই করছে।”

এই বৈঠকের পরেই দিল্লি (Delhi) সফর ঘিরে জল্পনা তীব্র হয়েছে। দলীয় সূত্রের খবর, বুধবার সিঙ্গুরে (Singur) একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই মুখ্যমন্ত্রী সরাসরি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (Netaji Subhas Chandra Bose International Airport) থেকে দিল্লির উদ্দেশে রওনা দিতে পারেন।

গণছাটাইয়ের অভিযোগে প্রশ্ন

তৃণমূলের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং প্রায় ১.৫ কোটি ভোটারকে নোটিস পাঠানো হয়েছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেও সন্তোষজনক উত্তর মেলেনি বলে দাবি।

তবে এই সফরে মুখ্যমন্ত্রী প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে সাক্ষাৎ করবেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে রাজ্যের বকেয়া সহ অন্যান্য বিষয়ে কথা হবে তা এখনও নিশ্চিত নয়।

বাজেট অধিবেশনে নজর তৃণমূলের

উল্লেখ্য, একই দিনে দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek banarjee)। তিনি সংসদের বাজেট অধিবেশনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন