36.1 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! কোন জেলাগুলিতে জারি সতর্কতা?

Aaj India Desk,কলকাতা:বর্ষা রাজ্যে ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে (West Bengal)গরমের অস্বস্তি এখনও পুরোপুরি কাটেনি। তবে গত কয়েক দিনের তুলনায় আবহাওয়ায় কিছুটা পরিবর্তন এসেছে। এবার ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

আজ কলকাতা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন টানা ভারী বৃষ্টির জেরে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোন কোন জেলায় বৃষ্টি?

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতও হতে পারে।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

অন্যদিকে, উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। ২৭ থেকে ২৯ জুনের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। লাগাতার বৃষ্টির জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা

নিচু এলাকায় জল জমতে পারে। পাহাড়ি বা ধসপ্রবণ এলাকায় বসবাসকারী এবং পর্যটকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন