30.6 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

এবার থেকে ছুটির দিনেও চলবে অফিসের কাজ? সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশ সরকারের

Aaj India Desk, কলকাতা: সরকারি ছুটির (Government Holiday) দিনেও প্রশাসনিক কাজের গতি যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P&AR) দফতর। ২৫ জুন, ২০২৬ তারিখে নবান্ন (Nabbana) থেকে জারি হওয়া একটি সরকারি নোটিশে জানানো হয়েছে, শনিবার, রবিবার এবং অন্যান্য ঘোষিত সরকারি ছুটির দিনেও দফতরের প্রতিটি সেলে রোস্টার ভিত্তিক ‘স্কেলিটন স্টাফ’ বা ন্যূনতম সংখ্যক কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা প্রায়শই সরকারি ছুটির দিনেও বিভিন্ন প্রশাসনিক, জরুরি ও নীতিগত কাজে ব্যস্ত থাকেন। সেই সময় প্রয়োজন অনুসারে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের বিভিন্ন শাখার সহযোগিতা লাগতে পারে। তাই কোনও গুরুত্বপূর্ণ ফাইল, অনুমোদন, প্রশাসনিক সিদ্ধান্ত বা জরুরি সরকারি কাজ যাতে শুধুমাত্র ছুটির কারণে আটকে না যায়, সেজন্য প্রতিটি সেলকে আগাম রোস্টার তৈরি করে নির্দিষ্ট সংখ্যক কর্মীকে উপস্থিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ব্যবস্থার ফলে সরকারি দফতরগুলির মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে বলে মনে করছে প্রশাসনিক মহল। একই সঙ্গে জরুরি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, নথি প্রক্রিয়াকরণ, উচ্চপদস্থ কর্তৃপক্ষের নির্দেশ কার্যকর করা এবং সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখা অনেকটাই সহজ হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন