29.7 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

আজও দুর্যোগের আশঙ্কা! কোন কোন জেলায় জারি হল সতর্কতা?

Aaj lndia Desk,কলকাতা: গত কয়েক দিনের টানা দুর্যোগের পর শুক্রবার সকালটা রোদ ঝলমলে থাকলেও স্বস্তির কোনও ইঙ্গিত নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা ও সংলগ্ন এলাকায় ফের মেঘ জমতে শুরু করবে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ সকলকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আগামী কয়েক দিনে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাত চলবে। বিশেষ করে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ফলে নিচু এলাকায় জল জমা, গাছ ভেঙে পড়া এবং যান চলাচলে বিঘ্নের আশঙ্কা থাকছে।

উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স এলাকাতেও দুর্যোগের ছবি একই থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গজুড়ে আপাতত বর্ষার এই সক্রিয় পরিস্থিতি আরও কয়েক দিন বজায় থাকতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন