29.7 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

ক্ষমতা হারিয়েও লড়াই জারি! ২১ জুলাই নিয়ে বড় বার্তা মমতার

Aaj lndia Desk,কলকাতা: রাজ্যে তৃণমূলের অন্দরে ভাঙন ও রাজনৈতিক টানাপোড়েনের আবহেই আগামী ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে সরাসরি কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন তিনি।

বৃহস্পতিবার উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষ(Kunal Ghosh)-র উদ্যোগে রামমোহন লাইব্রেরিতে অনুষ্ঠিত ‘আমরা বেইমান নই’ শীর্ষক কর্মিসভায় ফোনে প্রায় ১২ মিনিট বক্তব্য রাখেন মমতা।বক্তৃতায় তিনি বলেন, “আশা করি ২১ জুলাই অনুমতি পাব। আমরা ওই একটা দিনই সভা করি। পাঁচজন কর্মী থাকলেও আমি সেই সভায় থাকব। সবাই ওই দিন সমবেত হোন।” রাজনৈতিক মহলের মতে, এই বার্তার মাধ্যমে দলীয় কর্মীদের সংগঠিত করার পাশাপাশি ভাঙনের আবহে শক্তি প্রদর্শনের বার্তাও দিতে চেয়েছেন তৃণমূল নেত্রী।

এদিন দলত্যাগী ও বিদ্রোহী নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, “কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করেছে। মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ তখন তাকে দেখবেন না?” একইসঙ্গে বিদ্রোহীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “যাঁদের সুবুদ্ধি আছে, তাঁরা ফিরে আসুন। না হলে না ঘর কা, না ঘাট কা হয়েই থেকে যাবেন।”

নিজের পরিবারের বিরুদ্ধে তদন্তকারী সংস্থার পদক্ষেপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে প্রায় প্রতিদিন আদালত ও তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হচ্ছে, যা তাঁদের পরিবারের জন্য কঠিন সময় তৈরি করেছে।

অন্যদিকে, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করেন মমতা। তাঁর মন্তব্য, “ও বিজেপি স্পনসর্ড সিপিএমের নেতা।” যদিও পাল্টা জবাবে ঋতব্রত বলেন,“আমাকে নিয়ে নেত্রী কেন এত মূল্যবান সময় নষ্ট করছেন, সেটাই বুঝতে পারছি না।”

এবারের ২১ জুলাইয়ের সমাবেশে কতটা জনসমাগম হয় এবং তৃণমূলের সংগঠন কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেদিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন