31.6 C
Kolkata
Sunday, June 21, 2026
spot_img

দিঘার জগন্নাথ মন্দিরে বদল দর্শনের সময়! ২২ জুন কার্যকর নতুন নিয়ম

Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) নিয়েও আবারও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৯ জুন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেন, মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়া হবে। বর্তমানে এই মন্দিরের সরকারি নাম শ্রী শ্রী জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র। এরই মধ্যে শুক্রবার মন্দির কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য নতুন সময়সূচি (Timetable) ঘোষণা করেছে। আগামী ২২ জুন থেকে এই নতুন সময় কার্যকর হবে।

নতুন সময়সূচি অনুযায়ী-

  • সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।
  • দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে।
  • বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আবার দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ২২ একর জমির উপর দিঘার এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হয়। রাজ্যে সরকার বদলের পর ওডিশা সরকার মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার অনুরোধ জানায়। সেই আবেদন মেনে রাজ্য সরকার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

আসলে শুরু থেকেই ‘জগন্নাথ ধাম’ নামটি নিয়ে আপত্তি জানিয়েছিল ওডিশার বিজেপি সরকার। গত বছরের ৬ মে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এই নামের বিরুদ্ধে আপত্তি জানান। শেষ পর্যন্ত সেই বিতর্কেরই অবসান ঘটিয়ে মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন