32.1 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

কালীঘাটে আবারও সিআইডির হানা! এবার স্ক্যানারে কার নাম?

Aaj India Desk, কলকাতা: রাজনৈতিক মহলে বৃহস্পতিবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কালীঘাট (Kalighat)। দুপুরে আচমকাই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায় সিআইডি (CID)-এর কয়েকজন আধিকারিককে দেখা যায়। স্বাভাবিকভাবেই এলাকায় কৌতূহল তৈরি হয়। প্রথমে অনেকেই ভেবেছিলেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-এর বাড়িতে যাচ্ছেন। কিন্তু পরে জানা যায়, তাঁদের গন্তব্য ছিল অন্য একটি আবাসন।

স্থানীয়দের দাবি, সিআইডি আধিকারিকরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ২৯/ডি নম্বর ভবনে যান। সেখানে ঢোকার আগে আশপাশের কয়েকজন বাসিন্দার সঙ্গেও কথা বলেন তাঁরা। জানা গিয়েছে, ওই ভবনের দ্বিতীয় তলায় মুখ্যমন্ত্রীর বোন থাকেন এবং তদন্তকারীরা সেখানেই যান। তবে কী কারণে তাঁরা সেখানে গিয়েছিলেন, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বক্তব্য সামনে আসেনি।

উল্লেখ্য, একই তদন্তে এর আগেই ভবানী ভবনে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ডিজে-সংক্রান্ত মন্তব্যের বিষয়েও তদন্তকারীরা তথ্য সংগ্রহ করছেন। যদিও স্বাক্ষর জালিয়াতির মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে ২১ দিনের রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। তবে বৃহস্পতিবার কালীঘাটে সিআইডির এই সফর ঠিক কোন মামলার তদন্তের অংশ, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা জল্পনা। তৃণমূল কংগ্রেসের দাবি, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। অন্যদিকে, তদন্তকারীরা এখনও এ বিষয়ে মুখ খোলেননি। ফলে সিআইডির এই পদক্ষেপের আসল কারণ কী, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন