31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

দিল্লিকে ‘ষড়যন্ত্রের কেন্দ্র’ আখ্যা! মমতার বিরুদ্ধে তোপ শুভেন্দুর!

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) “ইচ্ছাকৃতভাবে ইসলামাবাদ ও ঢাকার ভাষায় কথা বলছেন”। শনিবার সমাজমাধ্যমে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে নামোল্লেখ না করেই এসআইআর নিয়ে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে বিঁধেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছিলেন, “এটা কৌরবপক্ষের সঙ্গে লড়াই। মানবিকতার সঙ্গে দানবিকতার লড়াই”। সেইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধে তিনি বলেন, “দিল্লি ষড়যন্ত্রের শহর, যা সবসময় বাঙালির বিরুদ্ধে চক্রান্ত করে”। এই মন্তব্যের প্রেক্ষিতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু (Suvendu Adhikari)।

এক্সে তিনি লেখেন, “গতকাল, মহান দেশপ্রেমিক ও জাতীয় বীর নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) জন্মবার্ষিকীতে যখন সমগ্র জাতি তাঁর ‘দিল্লি চলো’ আহ্বানের কথা নস্টালজিয়া ও গর্বের সাথে স্মরণ করছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই স্লোগানটি উল্লেখ করে বিষোদগার করে বলেন যে, “দিল্লি ষড়যন্ত্রের শহর, যা সব সময় বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে!”

X Link: https://x.com/SuvenduWB/status/2014909101269217500

অভিযোগ, নেতাজির জন্মবার্ষিকীর মতো দিনে জাতীয় রাজধানী সম্পর্কে এমন মন্তব্য অনভিপ্রেত ও আপত্তিকর। নিজের প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলার বেহাল দশা থেকে ‘নজর ঘোরাতে’ মুখ্যমন্ত্রী বারবার দিল্লি-কে দায়ী করছেন বলে উল্লেখ করেন শুভেন্দু।

“নেতাজি বেঁচে থাকলে কি…”, মমতা

প্রসঙ্গত, শুক্রবার দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯ তম জন্মবার্ষিকীতে এসআইআর নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নেতাজি (Netaji Subhash Chandra Bose) বেঁচে থাকলে তাঁকেও কি হিয়ারিং-এ ডাকা হত?” তিনি আরও বলেন, “ভারতের ইতিহাসকেও গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মনীষীদের অপমান, ভাষার অপমান করা হচ্ছে।” কমিশন ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে নেতাজির “দিল্লি চলো” মন্ত্র উচ্চারণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন