35.3 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

বাংলাদেশের পুশ-ইন বিরোধিতা নিয়ে এবার মুখ খুললেন শুভেন্দু! কি বললেন তিনি?

Aaj India Desk, কলকাতা: দেশে অবৈধ অনুপ্রবেশ (Illegal infiltration) রুখতে কেন্দ্রের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর হয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও চিহ্নিত অবৈধ বাংলাদেশি নাগরিক (Bangladeshi citizen)-দের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এই বিষয় নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশ। তাদের দাবি, ভারত যাকে ‘পুশ-ব্যাক’ (Push Back) বলছে, সেটাই বাংলাদেশের কাছে ‘পুশ-ইন’ (Push In)।

এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের আপত্তি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি।

বাংলাদেশের পুশ-ইন বিরোধিতা সম্পর্কে জানতে চাওয়া হলে শুভেন্দু স্পষ্ট জানান, এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। তাঁর বক্তব্য, এটি সম্পূর্ণভাবে ভারতের বিদেশনীতি ও বিদেশ মন্ত্রকের বিষয়। তিনি বলেন, বাংলাদেশের সংসদে কোন বিষয় নিয়ে আলোচনা হবে বা তারা কী সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে মন্তব্য করা তাঁর কাজ নয়। প্রয়োজন হলে ভারতের বিদেশ মন্ত্রকই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানাবে। এছাড়াও তিনি মনে করিয়ে দেন যে, বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গেই নয়, আরও কয়েকটি রাজ্যের সঙ্গেও যুক্ত।

সূত্রের খবর, আগামী ১৪ জুন বাংলাদেশ সংসদে পুশ-ইন ইস্যুতে একটি প্রস্তাব আনা হতে পারে। সেখানে ভারতের এই পদক্ষেপের বিরোধিতা করা হতে পারে। এদিকে জানা যাচ্ছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ প্রায় প্রতিদিনই চলছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছে তারা। সীমান্তবর্তী বিভিন্ন জেলায় তারা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করছে। আগামী ১৫ জুনও একাধিক স্থানে বিক্ষোভ ও সমাবেশের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন