31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

‘নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি হিয়ারিং-এ ডাকা হত?’—তোপ মমতার

কলকাতা: দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৯ তম জন্মদিনে এসআইআর নিয়ে বিজেপি সহ কমিশনকে একযোগে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (SIR) রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে নোবেলজয়ী অমর্ত্য সেন, একাধিক ক্রীড়াবিদ এমনকি নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুও এসআইআর হিয়ারিং-এর ডাক পেয়েছেন। সেই প্রসঙ্গেই নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মতলার কর্মসূচী থেকে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “নেতাজি (Netaji Subhash Chandra Bose) বেঁচে থাকলে তাঁকেও কি হিয়ারিং-এ ডাকা হত?” বিজেপির নামোল্লেখ না করে রাজ্য সরকারের কর্মসূচী থেকে তিনি অভিযোগ তোলেন, “ভারতের ইতিহাসকেও গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মনীষীদের অপমান, ভাষার অপমান করা হচ্ছে।”

এরপর নেতাজির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ক্ষোভ উগড়ে বলেন, নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশন তুলে দিয়ে তাঁর পরিবর্তে নীতি আয়োগ তৈরি করা হয়েছে। তাঁর কটাক্ষ, “সেটা খায় না মাথায় দেয় কেউ জানে না”।

এসআইআর নিয়ে তোপ

এদিন নেতাজির (Netaji Subhash Chandra Bose) জন্মজয়ন্তী অনুষ্ঠানে এসআইআর (SIR) নিয়ে ফের বিজেপি সহ নির্বাচন কমিশনকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নামোল্লেখ না করেও তিনি বলেন, “কৌরব পক্ষের সঙ্গে লড়াই চলছে। মানবিকতার সঙ্গে দানবিকতার লড়াই। আজ যারা মানুষকে যন্ত্রণা দিচ্ছে, তাঁদেরকেও যন্ত্রণা পোহাতে হবে।”

এছাড়াও এসআইআর আতঙ্কে মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রায় ১১০ জন মানুষ মারা গয়েছেন। এসআইআর আতঙ্কে রোজ তিন-চারজন আত্মঘাতী হচ্ছেন।” নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই নিয়ে মামলা কেন হবে না বলে প্রশ্ন ছোঁড়েন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন