39 C
Kolkata
Monday, June 8, 2026
spot_img

‘ভয়ে-লোভে’ দল ছাড়ছেন সাংসদরা? বিজেপির যোগাযোগের কথা স্বীকার সৌগত রায়ের!

Aaj India Desk, নয়া দিল্লি : তৃণমূল কংগ্রেসের সাংসদদের একাংশের দলবদল নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। সেই জল্পনাকে সত্যি প্রমাণিত করে সোমবার বিস্ফোরক মন্তব্য করলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy)। দিল্লিতে একাধিক তৃণমূল সাংসদের গোপন বৈঠকের খবর সামনে আসার পর এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দলের কিছু সাংসদ অন্য রাজনৈতিক শিবিরে যেতে উদ্যোগী হয়েছেন।

কেনো দল ছাড়ছেন সাংসদরা? 

সৌগত রায় (Sougata Roy) বলেন, “তৃণমূল সাংসদদের মধ্যে কিছু ভয়ে, কিছু লোভে অন্যদিকে যেতে পারেন। সেটাই হচ্ছে এখন। সংখ্যা নিয়ে জল্পনা করতে চাই না। এরা তো খুব নির্ভরশীল লোক নন। আমার মনে হয়, সংখ্যাটা ১৩-১৪ জন হলেও হতে পারে।”

ইতোমধ্যে দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ ২০ জন সাংসদ বিজেপি শীর্ষ নেতৃত্বের সাথে গোপন বৈঠকে যোগ দিয়েছেন। প্রার্থী পদের ‘লোভে’ ও নিরাপত্তার স্বার্থেই তারা দলবদল করতে উদ্যোগী হয়েছেন। সৌগত রায়ের বক্তব্যে সেই জল্পনাই আরও দৃঢ় হয়েছে।

নিজের অবস্থানও স্পষ্ট করলেন সৌগত

একই সাথে এই পরিস্থিতিতে তাঁর নিজস্ব অবস্থান স্পষ্ট করেন সৌগত রায় (Sougata Roy)। প্রশ্নের জবাবে তিনি সরাসরি জানান যে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন না। সৌগত রায়ের কথায়, “আমি বরাবর… আমি ভেবেছি অনেক এই নিয়ে। দিল্লির কিছু বিজেপি নেতা আমায় অ্যাপ্রোচ করেছিলেন। আমি তাঁদের ভেবে দেখছি বলে-টলে… তারপর বলে দিয়েছি, আমি এখন তৃণমূল ছাড়ছি না।”

উল্লেখ্য, যে সময়ে এই জল্পনা তুঙ্গে, সেই সময়েই ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময়ে একাধিক তৃণমূল সাংসদের দিল্লিতে বৈঠকের খবর সামনে আসায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌগত রায়ের মন্তব্যের পর দলবদল সংক্রান্ত জল্পনা নতুন মাত্রা পেয়েছে। ফলে রাজনৈতিক মহলের নজর এখন দলের পরবর্তী পদক্ষেপের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন