37.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

‘দাদা আপনাকে বাঁচাতে পারবে?’-মেয়র পদ ছাড়ার পরই ববি হাকিমের পরিবারে হুমকি

Aaj India Desk, কলকাতা: কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)-এর পরিবারে এবার হুমকি ফোনের (Threat Call) অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দুর্গাপুজো কমিটিকে কেন্দ্র করে দীর্ঘদিনের একটি বিরোধের জেরেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন তাঁর বোন গীতি হাকিম (Giti Hakim)। ঘটনায় তিনি যথেষ্ট উদ্বিগ্ন এবং আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

গীতি হাকিমের দাবি, তিনি ফার্ন রোডের একটি দুর্গাপুজো কমিটির সম্পাদক ছিলেন। কমিটির কিছু অর্থের হিসাব-নিকাশ নিয়ে স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়-এর ঘনিষ্ঠদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। তাঁর অভিযোগ, স্থানীয় থানার কিছু কর্তাব্যক্তি এবং কাউন্সিলরের মদতে কমিটির এক সদস্য সরকারি অনুদানের চেক তাঁর অনুমতি ছাড়াই তুলে নেন। এই ঘটনার পর কমিটির টাকা যাতে ব্যবহার করা না যায়, সেই কারণে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করার ব্যবস্থা করেন গীতি। তাঁর আরও অভিযোগ, এরপর তাঁর কাছে কমিটির তহবিল থেকে ২ লক্ষ টাকা দাবি করা হয়।

গীতির কথায়, ববি হাকিম মেয়র পদ ছাড়ার কিছুদিনের মধ্যেই তাঁর কাছে অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। ফোনে তাঁকে ভয় দেখানো হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ। এই কারণেই তাঁর সন্দেহ, পুজো কমিটির বিরোধের সঙ্গেই এই হুমকি ফোনের যোগ থাকতে পারে।

গীতি হাকিম জানান, ফোনে তাঁকে বলা হয়, “আপনার দাদা কি আপনাকে বাঁচাতে পারবেন?” জবাবে তিনি জানান, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং তাঁর দাদার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের কোনও সম্পর্ক নেই। পরে কথোপকথনের ধরন দেখে তাঁর মনে হয়েছে, বিষয়টি পুজো কমিটির বিতর্ককে কেন্দ্র করেই ঘটছে।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। তাঁর দাবি, “গত পাঁচ বছর ধরে গীতি হাকিমের সঙ্গে তাঁর কোনও যোগাযোগই নেই। তিনি বলেন, গীতি হাকিম আগে অভিযোগের প্রমাণ দিক, তারপর এ বিষয়ে আলোচনা হতে পারে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন