33.4 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

হাওড়াবাসীর জন্য বড় খবর! বেনারস ব্রিজে নির্মাণকাজ শুরু, কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা?

Aaj India Desk, হাওড়া: উত্তর হাওড়ার বহু প্রতীক্ষিত বেনারস রোড রেল ওভারব্রিজ (Banaras Road Rail Over Bridge) অর্থাৎ বেনারস ব্রিজ (Banaras Bridge) প্রকল্পের কাজে অবশেষে গতি আসতে চলেছে। সেই কারণে রবিবার থেকে সেতুর উপর ভারী ও মাঝারি যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। রেল ও প্রশাসনের দাবি, এর ফলে দীর্ঘদিন আটকে থাকা নতুন সেতুর অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।

সালকিয়া ও বামুনগাছিকে সংযোগকারী ব্রিটিশ আমলের এই সেতুটি দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় ছিল। নতুন সেতুর মূল কাঠামোর বেশিরভাগ কাজ শেষ হলেও ট্র্যাফিক সংক্রান্ত জটিলতায় সংযোগকারী রাস্তার কাজ শুরু করা যাচ্ছিল না।রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসন, রেল ও ট্র্যাফিক বিভাগের বৈঠকে ধাপে ধাপে যান নিয়ন্ত্রণ করে কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী ভারী ও মাঝারি যান নিষিদ্ধ করা হলেও আপাতত মোটরবাইক, টোটো, রিকশা-সহ হালকা যান চলাচল চালু থাকবে।

প্রশাসন সূত্রে খবর, আগামী প্রায় দু’মাস অ্যাপ্রোচ রোডের কাজ চলবে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ ট্র্যাফিক বন্ধও করা হতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শীঘ্রই নতুন সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। উত্তর হাওড়ার বিধায়ক ও প্রতিমন্ত্রী উমেশ রাই জানান, “দীর্ঘদিনের জট কাটিয়ে এবার প্রকল্পের কাজ দ্রুত সম্পূর্ণ করা হবে।” স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, “নতুন সেতু চালু হলে যানজট কমবে, যাতায়াত সহজ হবে এবং উত্তর হাওড়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন