33.4 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

মাদ্রাসা নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত? জেলাগুলিতে পৌছালো নয়া নির্দেশ

Aaj India Desk, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার মাদ্রাসা (Madrasa) গুলির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের (Data Collection) উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর (MAMED) সমস্ত জেলাশাসকদের কাছে নির্দেশ পাঠিয়েছে। শীঘ্রই ব্লক ও পুরসভা স্তরে সমীক্ষা শুরু হবে বলে জানা গিয়েছে।

এই সমীক্ষার আওতায় জেলার সব ধরনের মাদ্রাসাকে আনা হবে। অনুমোদিত বা অননুমোদিত, নিবন্ধিত বা অনিবন্ধিত, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি কিংবা সম্প্রদায় পরিচালিত-সব মাদ্রাসার তথ্য সংগ্রহ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পরিকাঠামো, শিক্ষাব্যবস্থা, ছাত্রছাত্রীদের সংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হবে।

সরকারি সূত্রের দাবি, এই তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে শিক্ষা পরিকল্পনা, শিশুদের কল্যাণমূলক প্রকল্প এবং শিক্ষাসংক্রান্ত নথিপত্র সংরক্ষণের কাজ আরও সুসংগঠিত করা সম্ভব হবে। পাশাপাশি কোথাও কোনও অনিয়ম বা বেআইনি কার্যকলাপ থাকলে তা চিহ্নিত করতেও এই সমীক্ষা সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। নির্ধারিত ফরম্যাটে সমস্ত তথ্য সংগ্রহ করে আগামী ৫ জুলাইয়ের মধ্যে জেলা প্রশাসনকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

তবে দফতরের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, এটি শুধুমাত্র তথ্য সংগ্রহ ও যাচাইয়ের প্রশাসনিক প্রক্রিয়া। এই সমীক্ষার ফলে কোনও মাদ্রাসা বন্ধ করা, জোর করে ব্যবস্থা নেওয়া বা ছাত্রছাত্রীদের অন্যত্র সরিয়ে দেওয়ার মতো কোনও পদক্ষেপ করা হবে না। চলতি শিক্ষাবর্ষে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগের মতোই স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন