28.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

নবান্নে শুভেন্দু-অশ্বিনী মেগা বৈঠক! রেল নিয়ে একগুচ্ছ ঘোষণা, আলোচনায় মেট্রো-ভবিষ্যৎ

Aaj India Desk,কলকাতা: বাংলায় সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক রেল ও মেট্রো প্রকল্পে গতি ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। সেই লক্ষ্যেই শনিবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। সকাল ১১টায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন তিনি।

গত ১৫ বছরে জমি দখল, প্রশাসনিক জটিলতা এবং কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের কারণে পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের কাজ থমকে ছিল। এবার সেই সব প্রকল্পের গতি ফেরাতেই দ্রুত কাজ শেষ করার রূপরেখা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে জোকা-বিবাদী বাগ মেট্রো, নোয়াপাড়া-বারাসাত মেট্রো, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো এবং পূর্ব-পশ্চিম মেট্রো প্রকল্পের বাকি অংশ। এছাড়াও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক নতুন রেললাইন এবং ডবলিং প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রেল মন্ত্রকের মতে, জমি সংক্রান্ত জট এবং প্রয়োজনীয় অনুমোদনের অভাবে বহু প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করা যায়নি। নতুন রাজ্য সরকারের সহযোগিতায় সেই বাধা দূর করে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দর সংযোগ, শহরতলির যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনেকের মতে এই বৈঠক রাজ্যের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কয়েক হাজার কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়নের পথ আরও সুগম হতে পারে বলেই আশা প্রশাসনিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন