29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

সরস্বতী পুজোর দিনে বড় ধাক্কা! মেট্রোর দুই লাইনে কমবে ট্রেন সংখ্যা

কলকাতা: রাত পোহালেই সরস্বতী পুজো (Saraswati Puja), বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আবার ২৩ শে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। বৃহস্পতিবার থেকে আবার শুরু হয়েছে ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। কিন্তু এতসব উৎসব, অনুষ্ঠানের মাঝে তিলোত্তমার প্রাণ মেট্রোর (Kolkata Metro) উপর কোপ!

২৩ জানুয়ারি, শুক্রবার স্বাভাবিকের তুলনায় ব্লু ও ইয়েলো লাইনে কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শুক্রবার ব্লু লাইনে ২৭২ টির পরিবর্তে ২৩৬ টি মেট্রো চালানো হবে। দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম ব্লু লাইনে আপ ও ডাউনে ১১৮ টি করে মেট্রো চলবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

তবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ লাইনে দুটি বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি, জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া ইয়েলো লাইনেও শুক্রবার ট্রেন সংখ্যা কমানো হচ্ছে। আপ ও দাউন মিলিয়ে ১২০ টির বদলে ৯২ টি মেট্রো (Kolkata Metro) চালানো হবে বলে জানানো হয়েছে।

সময়সূচীতেও পরিবর্তন

ট্রেন সংখ্যা কমানোর পাশাপাশি শুক্রবার ব্লু লাইনের মেট্রোয় (Kolkata Metro) সময়সূচীও সামান্য পরিবর্তন করা হয়েছে। প্রথম ট্রেন সকাল ৬ টা ৫০ এর পরিবর্তে ৬ টা ৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে ছাড়বে। রাতের শেষ মেট্রোর সময়ও শহীদ ক্ষুদিরাম থেকে রাত ৯ টা ৩৫ এর পরিবর্তে ৯ টা ৩৩ করা হয়েছে। তবে ডাউন লাইনের সময়সূচীতে কোনও পরিবর্তন করা হয়নি।

ইয়েলো লাইনের ক্ষেত্রে সময়সূচী একই থাকবে বলে জানা গিয়েছে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮ টা ৫৮ মিনিটে। অন্যদিকে, জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে প্রথম মেট্রো (Kolkata Metro) ৯ টা ১৮ মিনিটে ছাড়বে। শহরের অন্য তিন লাইন অর্থাৎ গ্রিন, অরেঞ্জ ও পার্পেলে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন