27.4 C
Kolkata
Friday, June 5, 2026
spot_img

ত্রাণের খোঁজে গিয়ে প্রাক্তন বিধায়কের অফিসে মিলল গোপন বেডরুম, ড্রয়ার ভর্তি কন্ডোম

Aaj India Desk, পশ্চিম বর্ধমান: কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের বিতর্ক এখনও পুরোপুরি স্তিমিত হয়নি। এর মধ্যেই পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে (Pandaveswar) সামনে এল নতুন এক বিতর্ক। প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর (Narendranath Chakraborty) ব্যক্তিগত অফিসে বিক্ষোভ দেখাতে গিয়ে স্থানীয় বাসিন্দারা এমন কিছু জিনিস দেখতে পান, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে বণ্টন না করে একটি ব্যক্তিগত গুদামে মজুত করে রাখা হয়েছিল। এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার প্রাক্তন বিধায়কের বাড়ি ও অফিস ঘেরাও করেন বহু মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর বিক্ষোভকারীরা অফিসের ভিতরে ঢুকে তল্লাশি চালান।

তল্লাশির সময় সেখানে সাধারণ মানুষের জন্য বরাদ্দ স্তুপ করে রাখা ত্রিপল দেখা যায়। এছাড়াও অফিসের মধ্যে দুটি আলাদা ঘরের সন্ধান পাওয়া যায়। সেখানে বিছানা, বালিশ-সহ থাকার মতো সমস্ত ব্যবস্থা ছিল বলে দাবি স্থানীয়দের। আরও অভিযোগ, ঘরের একটি ড্রয়ার খুলে প্রচুর কন্ডোমের প্যাকেটও উদ্ধার হয়। পরে বিক্ষোভ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। তাঁদের দাবি, ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ এতদিন চাপা থাকলেও এখন একে একে সামনে আসছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে একটি ঘরকে ঘিরে একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে বিলাসবহুল সুযোগ-সুবিধা থাকা একটি কক্ষ থেকে একাধিক সামগ্রী উদ্ধারের দাবি ওঠে। পাণ্ডবেশ্বরের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে সেই বিতর্কের কথাই আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন