26 C
Kolkata
Sunday, May 31, 2026
spot_img

কালী ছেড়ে ভবানীতে যাওয়ার ডাক! অভিষেককে কী জানালেন CID কর্তারা ?

Aaj India Desk, কলকাতা: বিধায়কদের সই জালিয়াতির অভিযোগে চলা তদন্তে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল পশ্চিমবঙ্গ পুলিশের CID। আগামী সোমবার, ১ জুন দুপুর ১২টায় তাঁকে কলকাতার ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে।

কেন তলব করা হল?

বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনয়নের জন্য জমা দেওয়া একটি চিঠিকে কেন্দ্র করে এই তদন্ত শুরু হয়েছে। CID এর অভিযোগ, ওই চিঠিতে কয়েকজন তৃণমূল বিধায়কের সই জাল করা হয়েছে। গত বৃহস্পতিবার বিধানসভা সচিবালয়ের অভিযোগের ভিত্তিতে CID মামলা রুজু করে তদন্ত শুরু করে।

তদন্তে কী উঠে এসেছে?

তদন্তের অংশ হিসেবে CID ইতিমধ্যেই একাধিক তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলেছে এবং তাঁদের সইয়ের নমুনা সংগ্রহ করেছে। কয়েকজন বিধায়ক দাবি করেছেন, সংশ্লিষ্ট নথিতে থাকা সই তাঁদের নয়। কেউ কেউ জানিয়েছেন, তাঁরা ব্লক লেটারে নাম লিখেছিলেন বা ওই নথিতে স্বাক্ষরই করেননি। তদন্তকারীদের মতে, মনোনয়নপত্র তৈরির প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নথি জমা দেওয়ার বিষয়ে আরও তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

উল্লেখ্য, শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাসভবনে গিয়ে CID-র আধিকারিকরা নোটিস পৌঁছে দেন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক জানান, এখনও তিনি নোটিসটি বিস্তারিতভাবে পড়ে দেখেননি এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন। পাশাপাশি তিনি CID কে কটাক্ষ করে বলেন, “৭ বছর ধরে আমার ঠিকানা জানতেন না ওরা! ওদেরও তো চাকরি করতে হয়। অনেকক্ষণ ধরে বেচারা অফিসাররা অপেক্ষা করছিলেন, তাই নোটিসটা নিয়ে ওদের ছেড়ে দিলাম”।

এবার সোমবার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা এবং তার পরবর্তী তদন্তের অগ্রগতির দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন