26 C
Kolkata
Saturday, May 30, 2026
spot_img

HPV টিকা এবার ফ্রি, কারা পাবেন? জানুন বিস্তারিত

Aaj lndia Desk,কলকাতা: মহিলাদের মধ্যে সারভাইক্যাল বা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হল বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাকরণ কর্মসূচি। প্রথম পর্যায়ে রাজ্যের ২৩৫টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে এই টিকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে এই রাজ্যব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, চিকিৎসক-বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়-সহ স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV একটি সাধারণ যৌনবাহিত ভাইরাস, যা থেকে জরায়ুমুখের ক্যানসার ছাড়াও অন্যান্য যৌনাঙ্গের ক্যানসার, গলার ক্যানসার এবং যৌনাঙ্গে আঁচিলের মতো সমস্যা দেখা দিতে পারে। এই কর্মসূচিতে গার্ডাসিল টিকা দেওয়া হবে, যা HPV-এর ১৬ ও ১৮ নম্বর স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা প্রদান করে। পাশাপাশি ৬ ও ১১ নম্বর স্ট্রেনের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী তিন মাসে প্রায় সাড়ে সাত লক্ষ কিশোরী ও তরুণীকে এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। রাজ্যের সমস্ত সরকারি টিকাকরণ কেন্দ্র ও স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ প্রচারাভিযানও চালানো হবে। টিকা গ্রহণের জন্য উপভোক্তাদের U-WIN অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে এবং অভিভাবকের ওটিপি-ভিত্তিক সম্মতিও প্রয়োজন হবে।

এদিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক ঘোষণা করেন। তিনি জানান, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করা হবে এবং আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য আয়ুষ্মান প্রকল্পের সুবিধা সম্প্রসারণের কথাও ঘোষণা করা হয়।

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ক্যানসার প্রতিরোধে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে স্বাস্থ্য মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন