Aaj India desk, কলকাতা: গত কয়েক দিন ধরে তীব্র গরম আর রোদে পুড়েছে দক্ষিণবঙ্গ বাসী। চাতকের মত তাকিয়ে থাকার পর অবশেষে ঝেঁপে বৃষ্টি (storm and rain) এসেছে আজ দুপুরে। সঙ্গে ৮৮ কিলোমিটার বেগে ঝড়। মাত্র এক ঘণ্টার এই ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে গোটা শহর।
কোথায় কী অবস্থা ?
দুপুরের ঝড় ও বৃষ্টির (storm and rain) পরে রেডরোডসহ বিভিন্ন রাস্তায় গাছ ভেঙে পড়ে। শহরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়ের দাপটে ক্ষুদিরাম মেট্রো স্টেশনের শেড ভেঙে পড়ে এবং প্ল্যাটফর্মের ভেতরে বৃষ্টির জল ঢুকে যায়। এর ফলে মেট্রোর ব্লু লাইনে পরিষেবা বিঘ্নিত হয়। কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে জল জমে যাওয়ার কারণে প্রায় এক ঘণ্টারও বেশি সময় বিমান ওঠানামা বন্ধ থাকে। শিয়ালদহ-বনগাঁ শাখার বিরা ও গুমার মাঝে ওভারহেড লাইনে গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া ব্যান্ডেল-কাটোয়া এবং কল্যাণী সেকশনেও লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় রেল চলাচল ধাক্কা খায়। কলকাতার রেড রোড, ময়দান, প্রিন্সেপ ঘাট, সল্টলেক, টালা পার্ক, রাসবিহারী অ্যাভিনিউ সহ বিভিন্ন জায়গায় অন্তত ২৫ থেকে ৩০টি জায়গায় বড় গাছ উপড়ে পড়েছে। ঝড়ে আম কুড়াতে গিয়ে আউট্রাম ঘাটের কাছে এক যুবকের মৃত্যু হয়েছে। দক্ষিণ কলকাতার যাদবপুর থেকে দক্ষিণ শহরতলীর সোনারপুর অব্দি বহু জায়গায় বিদ্যুৎ না থাকার কারণে দুর্ভোগ চরমে উঠেছে।
উদ্ধারকাজ কোথায় কেমন চলছে ?
ঝড় ও বৃষ্টি (storm and rain) থামতেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)এবং কলকাতা পুরসভার কর্মী। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে গাছ কেটে সরানোর কাজ চলছে, যাতে রাতের মধ্যে শহরের যান চলাচল স্বাভাবিক করা যায়। তবে সোনারপুরসহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে ঝামেলার খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন। ঝড়ের কারণে বিভিন্ন দুর্ঘটনায় ও বজ্রাঘাতে যাঁরা আহত হয়েছেন, তাঁদেরও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য ও চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন। ঝড়ের কারণে বিভিন্ন দুর্ঘটনায় ও বজ্রাঘাতে যাঁরা আহত হয়েছেন, তাঁদেরও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য ও চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


