24 C
Kolkata
Friday, May 29, 2026
spot_img

ডাই মার্কার থেকে কাঁদানে গ্যাস! কলকাতা পুলিশের জন্য আসছে নতুন কৌশল

Aaj India Desk,কলকাতা:দিল্লি পুলিশ বা সিআরপিএফের মতো করে কলকাতা পুলিশ(Kolkata Police) ও আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের আইনশৃঙ্খলা কে আরও ভালোভাবে সামলাতে একটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বাহিনীকে আধুনিক করার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেই নির্দেশের পরই লালবাজার দ্রুত এই পদক্ষেপ নিয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ২৭ মে ২০২৬ তারিখে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে।এই নির্দেশিকায় বলা হয়েছে, একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যার কাজ হবে কেন্দ্রীয় বাহিনী যেমন দিল্লি পুলিশ ও সিআরপিএফ দাঙ্গা ও বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় কী ধরনের আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করে, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা।

এর পাশাপাশি কলকাতা পুলিশের বর্তমান সক্ষমতার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করা হবে। কোথায় ঘাটতি রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আধুনিকীকরণের প্রয়োজন আছে, সেই রিপোর্টও তৈরি করবে কমিটি।

আধুনিকীকরণের তালিকায় পুলিশের সুরক্ষা ও দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য নতুন সরঞ্জামের ওপর জোর দেওয়া হচ্ছে।এর মধ্যে আছে উন্নত হেলমেট, ফাইবার ঢাল, বডি প্রোটেক্টর ও শক্তিশালী লাঠির মতো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী।দাঙ্গা নিয়ন্ত্রণে থাকছে কাঁদানে গ্যাস, রাবার বুলেট, ডাই মার্কার ও জলকামানের মতো নন-লেথাল অস্ত্র।এছাড়া পুলিশের গাড়িগুলিতেও আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম বসানোর পরিকল্পনা রয়েছে।

নির্দেশিকা অনুযায়ী,গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারের কাছে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।এই রিপোর্টে প্রতিটি সরঞ্জামের তালিকা ধরে কলকাতা পুলিশের বর্তমান ব্যবস্থা ও কেন্দ্রীয় বাহিনীর প্রযুক্তির তুলনা থাকবে।এর ভিত্তিতেই ভবিষ্যতে নতুন আধুনিক সরঞ্জাম কেনা ও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন