32 C
Kolkata
Wednesday, May 27, 2026
spot_img

পলাতক থেকেও লাভ হলো না! পুরীর হোটেলে ধরা পড়লেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বাইরে আত্মগোপন করে ছিলেন বিষ্ণুপুরের তৃনমূলের বিধায়ক (TMC MLA) দিলীপ মন্ডল। এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুরীর নিউ মেরিন ড্রাইভ সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। বুধবার সকালে ওডিশার পুরী থেকেই শেষ পর্যন্ত ধরা পড়লেন তিনি।

১৪ মে পৈলানের বাড়িতে তল্লাশি

নির্বাচনের ফল ঘোষণার পর উস্কানিমূলক মন্তব্য এবং বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃনমূলের বিধায়ক (TMC MLA) দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে চলতি মাসের ১৪ তারিখ তাঁর পৈলানের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অভিযানে অংশ নেয় ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। পুলিশি তল্লাশির খবর প্রকাশ্যে আসতেই বিধায়ক গা ঢাকা দেন।

কেনো তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ?

মূলত নির্বাচন-পরবর্তী সময়ে বিরোধী রাজনৈতিক কর্মী ও সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক ভাষায় বক্তব্য রাখার জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে তদন্তে সহযোগিতা না করা এবং আত্মগোপনের অভিযোগও রয়েছে। এখন তাঁকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকে প্রায় বেশিরভাগ তৃনমূল নেতা কর্মীদের তৃনমূলের বিধায়ক (TMC MLA) আটক করা হয়েছে। বিজেপি সরকার দাবি করছে, আইন নিজের পথে চলছে এবং নির্বাচন-পরবর্তী হিংসা বা হুমকির অভিযোগে প্রশাসন কড়া অবস্থান নিচ্ছে। তবে তৃনমূলের এই একাধিক গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার কথা বার বার উঠে এসেছে বিরোধীদের পক্ষ থেকে। তবে দুই দলের বাকবিতণ্ডা চললেও এই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধীদের চাপে রাখা এবং শক্তি কমানোর লড়াই এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন