32 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

‘জনতার দরবার’ কিভাবে আবেদন করবেন ? জেনে নিন

Aaj lndia Desk,কলকাতা:জমি লুঠ থেকে চাকরি দুর্নীতি সব অভিযোগের ভিড় জনতার দরবারে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Subendu Adhikari)-র এই কর্মসূচিতে হাজির হন হাজারো চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষ। কেউ জমির সমস্যা, কেউ চাকরি না পাওয়ার অভিযোগ, আবার কেউ প্রশাসনিক জটিলতার কথা তুলে ধরেন। সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজের সমস্যার কথা জানানোর সুযোগও মিলছে। কিন্তু এই দরবারে অংশ নেবেন কীভাবে?

প্রতি সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলকাতার সল্টলেকে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে বসছে এই জনতার দরবার। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত থাকেন এবং দলের শীর্ষ নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতৃত্বদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের অভিযোগ শোনেন।

কীভাবে আবেদন বা অংশগ্রহণ করবেন?

নতুন এই জনসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আলাদা জটিল কোনো আবেদন প্রক্রিয়া নেই পুরোটাই সরাসরি উপস্থিতি এবং সরল নিয়মে পরিচালিত হয়। কীভাবে অংশ নেবেন, দেখে নিন সহজভাবে

সরাসরি উপস্থিতি:

প্রতি সোমবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কলকাতার সল্টলেকে দলীয় কার্যালয়ে সরাসরি পৌঁছে যেতে হয়। আগেভাগে এসে লাইনে দাঁড়ালেই সুযোগ পাওয়া যায় কথা বলার। এখানে মূলত আগে এলে আগে সুযোগ এই নীতি অনুসরণ করা হয়।

প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা:

নিজের সমস্যা বা অভিযোগ প্রমাণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা জরুরি। যেমন আবেদনপত্র, পরিচয়পত্র (আধার/ভোটার আইডি), কিংবা আগে করা কোনো প্রশাসনিক চিঠিপত্র বা নথি।

সিরিয়াল বা টোকেন ব্যবস্থা:

উপস্থিত হওয়ার পর সাধারণ মানুষের সুবিধার জন্য টোকেন বা সিরিয়াল দেওয়া হয়। সেই ক্রমানুসারে একে একে সবাই নিজের বক্তব্য মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার সুযোগ পান।

সব মিলিয়ে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কোনো দালাল বা মধ্যস্থতা ছাড়াই সাধারণ মানুষের সমস্যাকে সরাসরি শোনা এবং দ্রুত সমাধানের পথ খোঁজা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন