35 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

মর্মান্তিক দুর্ঘটনা! ল্যাম্পপোস্ট পরে মৃত্যু শিশুর

Aaj India desk, কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনা শহর কলকাতায়। আজ সকালে হেস্টিংস এলাকায় গুড়িয়া খাতুন (৬) নামের এক শিশু নিজের মনেই খেলছিল। হঠাৎ ল্যাম্পপোস্টের (lamppost) আলো তার মাথায় ভেঙে পড়ে। সকাল আনুমানিক ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতার হেস্টিংস থানা এলাকার একটি ফুটপাথে। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তার।

কিভাবে ঘটল এই ঘটনা? 

প্রত্যক্ষর্শীরা জানিয়েছেন, মৃত শিশুটি তার পরিবারের সাথে হেস্টিংস এলাকার ওই ফুটপাথেই থাকত। তাকে গুড়িয়া বলেই ডাকত সকলে। প্রতিদিনের মতো সোমবার সকালেও সে ঘুম থেকে উঠে ফুটপাথের ল্যাম্পপোস্টের (lamppost) নিচে খেলছিল। ঠিক সেই সময় ল্যাম্পপোস্টের ওপর থাকা ভারী লাইটট হঠাৎ করে সজোরে তার মাথার ওপর খসে পড়ে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি।তার মাথা ফেটে রক্তে ভেসে যায় রাস্তা। পরিবারের সদস্য এবং স্থানীয় কয়েকজন দোকানদার মিলে তাকে দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা জানান যে, আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। জানা গেছে, শিশুটির দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

পুরসভার গাফিলতি

স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, ল্যাম্পপোস্টের (lamppost) ভারী লাইট লাগানোর জন্য ৩টি নাট-বল্টু থাকার কথা। সেখানে মাত্র ১টি নাট-বল্টু দিয়ে কোনোমতে লাইটটি আটকানো ছিল। পুরসভার গাফিলতিতেএ এই অবস্থা।ফলে আলগা হয়ে থাকা লাইটটি শিশুটির মাথায় খসে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, ওই এলাকার ল্যাম্প পোস্টগুলোতে এখনও আরও একটি লাইট অত্যন্ত বিপজ্জনকভাবে ঝুলছে, যা থেকে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনায় পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে তারা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন