34 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’! এবার কি শুরু অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া?

Aaj India Desk, কলকাতা: রাজ্যে অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে নবগঠিত বিজেপি (BJP) সরকার। “ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট” নীতিতে কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। শুধু ঘোষণা নয়, এবার বাস্তবেই শুরু হচ্ছে অনুপ্রবেশকারী (Infiltration)-দের চিহ্নিত করে সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। এই লক্ষ্যে রাজ্যের সব জেলাশাসকদের হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ পাঠানো হয়েছে। কোনও ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হলে প্রথমে তাঁকে ওই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পরে নির্দিষ্ট নিয়ম মেনে বিএসএফের (BSF) মাধ্যমে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, যেসব বাংলাদেশি বা রোহিঙ্গা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পরে ভারতে ঢুকেছেন বলে চিহ্নিত হবেন, তাঁদের এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। এছাড়াও, সংশোধনাগার থেকে মুক্তি পাওয়া অনুপ্রবেশকারীদেরও সেখানে পাঠানো হবে।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বারবার অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলেছিলেন। পরে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-ও জানান, কেন্দ্রের আইন রাজ্যে কার্যকর করা হবে এবং চিহ্নিত অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের দাবি, ২০২৫ সালের ২ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই নির্দেশ অনুযায়ীই সব জেলার প্রশাসনের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

কাদের ডিপোর্ট করা হবে, তা নিয়েও মুখ্যমন্ত্রী স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা রাজ্যে এসেছেন এবং সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন, তাঁদের বৈধ নাগরিক হিসেবে ধরা হবে। কিন্তু যাঁরা ওই আইনের আওতায় পড়েন না, বিশেষ করে বাংলাদেশে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ, তাঁদের বিরুদ্ধে ডিপোর্টের পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন