35 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

প্লে-অফের আগে চাপে MI, ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তনের ইঙ্গিত

Aaj India Desk, মুম্বই: চলতি আইপিএল(IPL) মরশুমটা মুম্বই ইন্ডিয়ান্সের(MI) জন্য একেবারেই হতাশাজনক কেটেছে। শুরু থেকেই দলটা ছন্দে ছিল না, আর খেলা যত এগিয়েছে সমস্যা তত বেড়েছে। চোট-আঘাত, অনিয়মিত পারফরম্যান্স , ব্যাটিং-বোলিং সব মিলিয়ে ব্যর্থতায় ভরা মুম্বই ইন্ডিয়ান্সের।

সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে জসপ্রীত বুমরার ফর্ম। যিনি সাধারণত ডেথ ওভারে দলের প্রধান ভরসা, তিনিই এবার ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, পুরনো চোটের প্রভাব এবং পুরোপুরি ম্যাচ ফিটনেসে না ফেরাই বুমরার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।অন্যদিকে রোহিত শর্মার ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। মাঝে মাঝে ইনজুরি, আবার কখনও অল্প সময়ের জন্য মাঠে নামা সব মিলিয়ে তার উপস্থিতি থেকেও লাভ কিছু হচ্ছে না দলের।

বিশ্বের সেরা ফাস্ট বোলারদের একজন জসপ্রীত বুমরা এবারের আইপিএল মরশুমে ১৩ ম্যাচে মাত্র ৪টি উইকেট পেয়েছেন যা একেবারেই অস্বাভাবিক বলেই মনে করছেন অনেকে। কয়েকদিন আগেই তিনি বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক উইকেট এনে দিয়েছিলেন দল কে, ফলে তাঁর এই হঠাৎ ফর্ম পতন সবাইকে অবাক করেছে।

রাজস্থান রয়্যালসের ম্যাচের আগে কোচ মাহেলা জয়বর্ধনে জানান, বিশ্বকাপে ছোট চোট নিয়েই খেলেছিলেন বুমরা, যা আইপিএলে প্রভাব ফেলেছে। তাই তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে অনুশীলনে ওয়ার্কলোড ম্যানেজ করা হলেও ম্যাচে চাপ কমানো সম্ভব হয়নি। তবে তিনি আশাবাদী, বিশ্রাম ও সময় পেলে বুমরা আবার আগের ফর্মে ফিরবেন। আইপিএলের পর আফগানিস্তান সিরিজেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

তবে বুমরাকে আফগানিস্তান সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হলেও ওয়ান ডে দলে ফিরেছেন রোহিত শর্মা। কিন্তু দল ঘোষণার পরই তাঁর ফিটনেস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচকরা স্পষ্ট করেছেন, রোহিত পুরোপুরি ফিট হলেই তাঁকে মাঠে নামানো হবে।

কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছেন, রোহিতের পেশির চোটের পর ধীরে ধীরে তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করা হচ্ছে। এমনকি চোটের আগেই দলের ভারসাম্য বজায় রাখতে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসেবেও ব্যবহার করার পরিকল্পনা ছিল। সব মিলিয়ে রোহিতকে নিয়ে সতর্কভাবেই এগোচ্ছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন