31.2 C
Kolkata
Tuesday, August 11, 2026
spot_img

৬০ কনট্রাক্টরকে একসঙ্গে ডেকে হুঁশিয়ারি, কাটমানি নিয়ে কী বললেন তরুণজ্যোতি?

Aaj lndia Desk, কলকাতা: বিধাননগর পৌরনিগম এলাকায় সরকারি উন্নয়নমূলক কাজে কাটমানি বা তোলাবাজি বরদাস্ত করা হবে না এমনই কড়া বার্তা দিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। বাগুইআটি থানার এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে পুরসভার প্রায় ৬০ জন কনট্রাক্টরকে ডেকে তাঁদের সামনে কার্যত কড়া অবস্থান স্পষ্ট করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বাগুইআটি থানার আইসিও।

‘মানুষের টাকা, মানুষের কাজেই খরচ হবে’

রাস্তা তৈরি, জল সরবরাহ কিংবা আলোর কাজ—পুরসভার যে কোনও প্রকল্পেই ঠিকাদারদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার বার্তা দেন বিধায়ক। তাঁর বক্তব্য, সরকারি প্রকল্পের টাকা কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। সাধারণ মানুষের করের টাকাতেই এই উন্নয়নমূলক কাজ হয়। ফলে সেই টাকার কোনও অংশ কাটমানি হিসেবে নেওয়া বা দেওয়ার প্রশ্নই নেই।

তরুণজ্যোতি তিওয়ারি বলেন, করদাতাদের টাকা দিয়েই পুরসভার কাজ হয়। প্রত্যক্ষ করদাতা থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলের টাকাই এর সঙ্গে যুক্ত। তাই সেই টাকা মানুষের উন্নয়নের কাজেই ব্যবহার করতে হবে। কোনও অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

পেমেন্ট বুঝে নেবেন, আমরাও রাস্তার গুণমান বুঝে নেব’

ঠিকাদারদের উদ্দেশে বিধায়কের বার্তা, তাঁরা যেমন কাজের বিল বা পেমেন্ট বুঝে নেবেন, তেমনই তৈরি হওয়া রাস্তা ও অন্যান্য পরিকাঠামোর গুণগত মানও খতিয়ে দেখা হবে। নিম্নমানের কাজ বা কোনও ধরনের গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি।

কাটমানি নিলে জেল, তোলাবাজিতেও কড়া বার্তা পুলিশের

অন্যদিকে, বৈঠকে বাগুইআটি থানার আইসিও কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দেন। কাটমানি নেওয়া বা তোলাবাজির মতো ঘটনায় জেল হতে পারে বলে স্পষ্টভাবে সতর্ক করেন তিনি। ফলে বিধায়ক ও পুলিশের এই যৌথ বার্তায় পুরসভার কাজকর্মে অনিয়ম রুখতে প্রশাসন যে কড়া অবস্থান নিতে চাইছে, সেই ইঙ্গিতই মিলেছে।

বিধাননগর পৌরনিগম এলাকায় সরকারি কাজের মান বজায় রাখা এবং প্রকল্পের অর্থের অপব্যবহার বন্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন