Aaj India desk, কলকাতা: সাত সকালে উঠেই মাথায় হাত আদিবাসী উন্নয়নমন্ত্রী ক্ষুদিরাম টুডুর(Kshudiram Tudu)। ওয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না তিনি। এর আগে এরকম ঘটনা তিনি প্রায়ই শুনেছেন। সমাজ মাধ্যমেও দেখেছেন। কিন্তু হঠাৎ করে কি হলো? কোনভাবে কি ফোনটা খারাপ হয়ে গেছে? ভয় লাগে চারিপাশে তো বিজেপির শত্রু কম নয়। কেউ কি নাশকতার ছক করছে? কিন্তু এরপরই যেটা জানতে পারলেন তিনি তাতে তার চক্ষু চরক গাছ হয়ে গেল। সমাজ মাধ্যমে সঙ্গে সঙ্গে সকলকে সতর্ক করলেন।
কি ঘটলো মন্ত্রীর সাথে ?
সমাজমাধ্যমে মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu) জানান তার হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে। শুধু তাই নয়, তার পরিচয় দিয়ে পরিচিতদের কাছ থেকে মন্ত্রীর নাম করে টাকাও চাওয়া হচ্ছে। এরপরই মন্ত্রী ক্ষুদিরাম টুডুর আবেদন, ” আমার নাম্বারে কেউ টাকা পাঠাবেন না। আমার হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছে। কোন অবস্থাতেই প্রতারকদের একাউন্টে টাকা পাঠাবেন না। সবাই সতর্ক থাকুন।” প্রতারকরা এভাবে সাধারণ মানুষের বহুঅর্থ হরণ করে। এর হাত থেকে ছাড় পেলেন না মন্ত্রীও। সাইবার অপরাধীরা মন্ত্রীর নম্বর থেকে তাঁর পরিচিত একাধিক ব্যক্তির কাছে মেসেজ পাঠাচ্ছে। কারও কাছে ৪৫ হাজার টাকা, কারও কাছে ৬০ হাজার টাকা, আবার কারও কাছে দেড় লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়েছে।
কে করলো এরকম ?
মন্ত্রী ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu) শোনার পরে সাইবার শাখায় অভিযোগ জানান। ভিডিও বার্তায় মন্ত্রী দাবি করেছেন জেতার অ্যাকাউন্ট হ্যাক করেছে তার নাম অভিজিৎ। অভিযোগ পাওয়ার পর সোমবার রাতেই বর্ধমান থানার সাইবার সেলের পুলিশ আধিকারিকরা কাজে নেমে পড়েন। বর্ধমানের কালনাগেট এলাকায় মন্ত্রীর খাঁপুকুরের বাসভবনে যান তাঁরা। মন্ত্রীর কাছ থেকে হ্যাকারদের ব্যবহৃত মেসেজ ও অন্যান্য তথ্য সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন। মন্ত্রীর হোয়াটসঅ্যাপটিও তাড়াতাড়ি উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। সমস্ত তথ্য জানিয়ে মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাধারণ মানুষকেও সতর্ক থাকার আবেদন করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য কদিন আগেই দীপক বর্মনের হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়েছিল।


