30 C
Kolkata
Wednesday, May 27, 2026
spot_img

অভিষেকের সম্পত্তিতে নতুন নির্দেশ! কেন হঠাৎ এলিভিশন কপি চাইল পুরসভা?

Aaj India Desk, কলকাতা: মৌখিক তথ্য বা আন্দাজের ভিত্তিতে নয়, বাড়ির ভিতরে কী কী পরিবর্তন হয়েছে তার বিস্তারিত স্কেচ-সহ নতুন এলিভেশন কপি (Elevation Copy) এবার জমা দিতে হবে পুরসভায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর শান্তিনিকেতন বিল্ডিং-সহ একাধিক সম্পত্তির নির্মাণ নকশা নিয়ে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা পুর প্রশাসন (KMC)।

জানা গিয়েছে, বর্তমানে বাড়ির অন্দরমহলে নতুন করে কোন কোন অংশ তৈরি হয়েছে, তার সম্পূর্ণ ছবি ও নকশা এঁকে কলকাতা পুরসভার কাছে জমা দিতে হবে। আগে বাড়ি তৈরির সময় যে এলিভেশন কপি জমা পড়েছিল, তার সঙ্গে নতুন কপির মিল খতিয়ে দেখবে পুরসভা।

পুরসভা সূত্রে খবর, বিল্ডিং বিভাগের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ির প্রতিটি অংশ খুব নিখুঁতভাবে মাপজোক করে নকশায় দেখাতে হবে। এলবিএসের মাধ্যমে পুরো কাজ সম্পন্ন করার কথাও বলা হয়েছে। আধিকারিকদের দাবি, সঠিক তথ্য পেতেই নতুন করে এই এলিভেশন কপি চাওয়া হয়েছে। বিল্ডিং আইন মেনেই সমস্ত তথ্য তলব করা হয়েছে। পুর প্রশাসনের মতে, এই নতুন নকশা দেখেই বোঝা যাবে কোথাও অনুমতি ছাড়া নির্মাণ হয়েছে কি না, আর হলেও কতটা কাজ করা হয়েছে।

এই এলিভেশন কপি আসলে কী?

বিল্ডিং বিভাগ সূত্রে জানা গিয়েছে, কোনও বাড়ির নির্মাণ পরিকল্পনার অনুমোদন নেওয়ার সময় কোথায় কী নির্মাণ হবে, তার বিস্তারিত স্কেচ বা আঁকা নকশা জমা দিতে হয়। বিল্ডিং আইন অনুযায়ী এটি বাধ্যতামূলক। এই নকশার একটি কপি থাকে পুরসভার বিল্ডিং বিভাগের কাছে এবং অন্য কপি থাকে আবেদনকারীর কাছে। সাধারণত নীল রঙের বিশেষ ধরনের কাগজে এই নকশা তৈরি করা হয়। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে নিয়ম বহির্ভূত নির্মাণ হয়েছে কি না, তার তথ্য খুঁজে বের করতে এই এলিভেশন কপিকেই বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন