Aaj lndia Desk,কলকাতা:আজকের “সাপ্লিমেন্টারি তালিকা”(Supplementary List)ঘিরে যা চলছে,সেটা আর নিছক প্রশাসনিক প্রক্রিয়া বলে মানতে রাজি নন অনেকেই বরং প্রশ্ন উঠছে,ভোটের ঠিক আগে এই অস্বচ্ছতার খেলা কেন?
প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও মাত্র ৩৬ লক্ষের নিষ্পত্তি অর্থাৎ, বিশাল অংশ ঝুলে আছে অনিশ্চয়তায়।আজ রাত ৯টায় তালিকা প্রকাশের কথা থাকলেও,তা আবার মধ্যরাত পর্যন্ত গড়াতে পারে এই”ডেডলাইন ড্রামা”নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রশ্ন একটাই এটা কি শুধুই প্রশাসনিক ব্যর্থতা,নাকি ইচ্ছাকৃত বিলম্ব?
বিরোধীদের অভিযোগ,এই ধীরগতি ও সময়ক্ষেপণ আসলে ভোটার তালিকা নিয়ন্ত্রণের এক সূক্ষ্ম কৌশল।শেষ মুহূর্তে তালিকা প্রকাশ মানে সাধারণ মানুষের পক্ষে যাচাই করার সুযোগ কমে যাওয়া যা গণতান্ত্রিক স্বচ্ছতার পরিপন্থী বলেই দাবি তাদের।
অন্যদিকে, নির্বাচন কমিশন(Election commission )-এর তরফে অবশ্য এই বিলম্বকে “প্রক্রিয়াগত জটিলতা”বলেই ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যেখানে ভোটের দিনক্ষণ এগিয়ে আসছে, সেখানে কেন এখনও লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত?
এদিকে,মাঠে নেমে গেছে রাজনৈতিক দলগুলো। একদিকে প্রচারের ঝড়, অন্যদিকে ভোটার তালিকা নিয়ে এই ধোঁয়াশা সব মিলিয়ে পরিস্থিতি যেন ক্রমশই “ম্যানেজড ডেমোক্রেসি”-র দিকেই এগোচ্ছে বলে কটাক্ষ করছেন সমালোচকরা।শেষ কথা ভোট শুধু সংখ্যার খেলা নয়, বিশ্বাসেরও। আর সেই বিশ্বাসেই যদি ফাটল ধরে, তাহলে গণতন্ত্রের ভিত্তিটাই প্রশ্নের মুখে পড়ে।
এদিকে রাজনৈতিক ময়দানে কিন্তু বিরাম নেই।শুক্রবার বিভিন্ন দল জোরকদমে প্রচার চালাচ্ছে।তবে আজ কোনও সভা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)-র। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)একদিনে তিনটি সভায় ব্যস্ত বিনপুর, পূর্ব মেদিনীপুরের পশ্চিম পাঁশকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে জনসংযোগে নামছেন তিনি। একই দিনে পূর্ব মেদিনীপুরে সভা রয়েছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-রও।
সব মিলিয়ে এক অদ্ভুত দ্বৈত ছবি একদিকে প্রচারের ঝড়, অন্যদিকে ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তার কুয়াশা। প্রশ্নটা তাই থেকেই যাচ্ছে এই ভোট কি শুধুই লড়াইয়ের, নাকি তালিকার অঙ্কেই লুকিয়ে আছে আসল খেলা?


