Aaj India Desk, কলকাতা: ভোটের আগে রাজ্যের সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর (Bhabanipur)এখন রাজনৈতিক উত্তাপের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতার মুখোমুখি লড়াই, আর তার সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন বিতর্ক। শাসকদল তৃণমূল অভিযোগ তুলেছে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবানীপুরের ২৩বি, অরফ্যানগঞ্জে জোরপূর্বক নির্বাচনী অফিস তৈরি করছেন।এই ঘটনা শুধু কেন্দ্রীয় নির্বাচন নিয়ম লঙ্ঘন নয়, বরং ভোটের মর্যাদা ও নিয়মশৃঙ্খলার ওপর প্রশ্ন তোলার মত।
সুব্রত বক্সি রীতিমতো প্রমাণসহ নির্বাচন কমিশনে(Election commission) নালিশ জানিয়েছেন, কিন্তু বিষয়টি যেন রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।এবার দেখা যাক, কি ভঙ্গিতে এই “অফিস খোলা” রাজনৈতিক মাঠকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে, নাকি নিয়ম-কানুনের জয় হবে।
ভোটের আগে ভবানীপুর কেন্দ্রে উত্তাপ আরও বেড়েছে।অভিযোগ উঠেছে, কলকাতার পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ড অরফ্যানগঞ্জে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Subendu Adhikari) জোরপূর্বক ক্যাম্প অফিস তৈরি করছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, দুই লরি ভর্তি বাঁশ ও নির্মাণ সামগ্রী নিয়ে জমিতে কাজ চলেছে, যদিও ২০২৫ সালের ৮ অক্টোবরই ওই জমিতে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।
পুরসভা বিষয়টি নিয়ে আলিপুর থানায় অভিযোগ জানালেও, পুলিশ গেলে বিরোধী দলনেতার পক্ষ থেকে তাদের ‘শিক্ষা দেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুব্রত বক্সি কমিশনে জানিয়েছেন, পুলিশ ও পুরসভার আপত্তি উপেক্ষা করে সেখানে তীব্র ভাষায় আচরণ করা হচ্ছে।
নিয়মশৃঙ্খলা ও ভোটের মর্যাদা প্রশ্নের মুখে রাজনীতির এই ধরনের আচরণ কি সত্যিই ‘নির্বাচন প্রচারের অংশ’ নাকি ভোটকে অন্ধ শক্তির খেলায় পরিণত করার চেষ্টা? এই বিতর্ক ভেবেচিন্তে রাজ্য রাজনীতির কৌশলকেও নতুন আলো দেখাচ্ছে।


