26 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

সুপ্রতিম সরকারের অনুপস্থিতিতে নতুন পর্যবেক্ষক সম্ভাবনা: কে সামলাবেন পাঁচটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব?

Aaj India Desk, নয়াদিল্লি : তামিলনাড়ুর নির্বাচনী সমীকরণে নতুন অধ্যায় পর্যবেক্ষকের ভূমিকায় ডাক পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার (Supratim Sarkar)। নির্বাচন কমিশনের নির্দেশে তিরুনেলভেলি জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে আইনশৃঙ্খলা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ১ এপ্রিল এই মর্মে আনুষ্ঠানিক চিঠিও পৌঁছে যায় তাঁর হাতে। তবে নাটকে এসেছে মোড়। সূত্রের খবর, আকস্মিক মেডিক্যাল ইমার্জেন্সির কথা জানিয়ে এই দায়িত্ব পালন করতে অপারগতার কথাই কমিশনকে জানিয়েছেন সুপ্রতিম সরকার (Supratim Sarkar)। ফলে প্রশ্ন উঠছে নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার কাকে বেছে নেবে কমিশন?

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলায় পাঁচটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র যেখানে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছিল সুপ্রতিম সরকারের কাঁধে। কেন্দ্রগুলো হল

. তিরুনেলভেলি

.অম্বাসমুদ্রম

.পালায়মকোট্টাই

. নাঙ্গুনেরি

.রাধাপুরম

নির্বাচনের আগে এই পাঁচ কেন্দ্রেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোট প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখার কথা ছিল তাঁর। তবে তাঁর অনুপস্থিতিতে এখন এই দায়িত্ব ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা কে সামলাবেন এই গুরুত্বপূর্ণ পাঁচ কেন্দ্রের নজরদারি?

৩১ জানুয়ারি কলকাতা পুলিশের শীর্ষপদে বসেছিলেন সুপ্রতিম সরকার (Supratim Sarkar) শহরের আইনশৃঙ্খলার হাল ধরেছিলেন দৃঢ় হাতে। কিন্তু সেই অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি। ভোটের আবহে ১৬ মার্চ হঠাৎই বদলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনারের চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে।তাঁর জায়গায় দায়িত্ব পান অজয় কুমার নন্দ, আর সুপ্রতিম সরকারকে পাঠানো হয় এডিজি (সিআইডি) পদে। একই দিনে আরও বড় পদক্ষেপ রাজ্যের ডিজি পীযূষ পাণ্ডেকেও সরিয়ে দেয় কমিশন। নির্বাচন ঘিরে প্রশাসনিক অন্দরে এই রদবদল যে কতটা তাৎপর্যপূর্ণ, তা স্পষ্ট হয়ে ওঠে সেই মুহূর্তেই।

মার্চের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের কয়েকজন আইপিএস অফিসারের নাম ভিনরাজ্যে ভোট পর্যবেক্ষকের দায়িত্বে পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছিল। সেই প্রেক্ষিতে সংশ্লিষ্ট একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছিল। তালিকায় ছিলেন মুরলীধর শর্মা, সৈয়দ ওয়াকার রাজ়া, প্রবীণ ত্রিপাঠী, আমনদীপ এবং আকাশ মাঘারিয়া অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও নাম দেখা যাচ্ছিল।কিন্তু নাটকীয় মোড়ে, পরে কমিশন সেই সিদ্ধান্ত স্থগিত করে। ফলে ভোটের আগে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন কোনো সমীকরণ তৈরি হলো।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন