28 C
Kolkata
Tuesday, March 31, 2026
spot_img

পুজো দিতে গিয়েই মৃত্যু! ৮ জন পদপিষ্ট

Aaj India Desk, পাটনা: বিহারের নালন্দায় ভয়াবহ মন্দির দুর্ঘটনা – পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৮ জন, সকলেই মহিলা বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে শীতলা মন্দিরে পুজো দিতে গিয়ে আচমকাই হুড়োহুড়ি শুরু হয়, আর তার জেরেই মুহূর্তের মধ্যে তৈরি হয় পদপিষ্টের পরিস্থিতি। এই মর্মান্তিক ঘটনায় বহু ভক্ত আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, অন্তত ১০ জন আহত, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, এবং সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নালন্দার বিহার শরিফ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাঘরা গ্রামের শীতলা মন্দিরে এদিন ছিল বিশেষ ভিড়। চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় ভোর থেকেই হাজার হাজার ভক্ত জমায়েত হন পুজো দিতে। হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, শুরু হয় হুড়োহুড়ি, আর সেখান থেকেই ঘটে বিপর্যয়।এক প্রত্যক্ষদর্শী ভক্ত, মমতা দেবীর কথায়, “মঙ্গলবার এই মন্দিরে সবসময় ভিড় থাকে। শীতলা মায়ের দর্শনের জন্য আমরা এসেছিলাম। কিন্তু হঠাৎই পদপিষ্টের ঘটনা ঘটে, মানুষ মারা যান। এটা সম্পূর্ণ মন্দির কর্তৃপক্ষের অব্যবস্থার ফল। প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনও সাহায্য মেলেনি।”

ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে বিহার সরকার। মুখ্যসচিবকে পুরো বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত এবং সঠিক চিকিৎসার নির্দেশও দেওয়া হয়েছে। মন্দির চত্বরে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দিকেও জোর দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পটনার কমিশনারকে বিহার শরীফে পাঠানো হয়েছে।এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরকার রয়েছে। তাঁদের সবরকম সাহায্য ও ত্রাণ দেওয়া হচ্ছে, আহতদের চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতার কামনাও করেছেন তিনি।

উল্লেখ্য, গত বছরও একই ধরনের এক দুর্ঘটনা ঘটেছিল শ্রী ভেঙ্কটশ্বরা স্বামী মন্দিরে। একাদশী উপলক্ষে সেখানে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ৯ জন ভক্ত, যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা ও শিশু। আহত হন আরও ১৩ জন। এক বছরের মধ্যেই ফের নালন্দায় একই ধরনের দুর্ঘটনা ঘটায় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন