37 C
Kolkata
Friday, April 3, 2026
spot_img

রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি: দক্ষিণবঙ্গের ঝুঁকি বৃদ্ধি

Aaj India Desk, কলকাতা: কলকাতার (Kolkata)মানুষ এবার গরমে নিঃশ্বাস ফেলতেও হিমশিম খাচ্ছেন। শহরের রাত-দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক উপরে উঠে গেছে এবং আগামী কয়েক দিনে আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। শুষ্ক আবহাওয়ার সঙ্গে এই তাপমাত্রার ঊর্ধ্বগতি নাগরিকদের অস্বস্তি বাড়াচ্ছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা উর্ধ্বমুখী, এবং উত্তরবঙ্গও তার ছায়া এড়াতে পারছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Forecast ) অনুযায়ী, তাপমাত্রা আগামী দিনগুলোতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই সময় বাইরে বেশি সময় কাটালে শরীর হাইড্রেশন বজায় রাখা অত্যন্ত জরুরি। নাগরিকদের জন্য এখন সতর্ক থাকার এবং পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করা প্রয়োজন।

হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এই সময়ে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের মানুষদের জন্য গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনিবার কলকাতার তাপমাত্রা পৌঁছাবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আর পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস । আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.২ ডিগ্রি, গতকালের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। আপাতত আগামী দুদিনে বৃষ্টির সম্ভাবনা নেই, তাই শহরের মানুষকে সতর্ক থাকতে হবে।

আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর ঝুঁকি থাকতে পারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সকল জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।নাগরিকরা সতর্ক থাকতেও বলেছে বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎ -সংযোগে সমস্যা, গাছপালা ভেঙে রাস্তা অবরোধ বা অন্যান্য দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের মানুষ শুক্র ও শনিবার কিছুটা স্বস্তি পেতে পারেন ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। তবে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা আবহাওয়াকে আরও অস্বস্তিকর করবে।তবে খুব বেশি শান্তি স্থায়ী হবে না। রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া ফের পরিবর্তিত হতে পারে, বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিশেষ করে সোমবার, উত্তরবঙ্গের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।নাগরিক দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সঙ্গে স্থানীয় রাস্তা ও বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দিতে পারে।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন