35 C
Kolkata
Monday, April 13, 2026
spot_img

কোহলি কি পরের ম্যাচে থাকবেন? প্রশ্নে RCB শিবির

Aaj India Desk, মুম্বই:রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে ম্যাচে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেননি বিরাট কোহলি। ৫০ রান করলেও তাঁর ইনিংস আসে ৩৮ বলে, যা টি-টোয়েন্টির গতির তুলনায় কিছুটা ধীর বলেই মনে করা হচ্ছে। স্ট্রাইক রেটও নেমে দাঁড়ায় ১৩১.৫৮-এ।

তবে ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় তাঁর ফিল্ডিং না করা নিয়ে। দ্বিতীয় ইনিংসে কোহলি মাঠে না নামায় চোটের আশঙ্কা ঘিরে জল্পনা বাড়ে। পরিস্থিতি নিয়ে ম্যাচ শেষে মুখ খোলেন RCB অধিনায়ক রজত পতিদার, পাশাপাশি মন্তব্য করেন ক্রুনাল পান্ডিয়াও।তবে তাদের বক্তব্যের পরেও কোহলির শারীরিক অবস্থা নিয়ে পুরোপুরি স্পষ্ট কোনো তথ্য মেলেনি। ফলে তাঁর চোট কতটা গুরুতর, আদৌ কিছু হয়েছে কি না এই প্রশ্নগুলোই এখন ঘিরে রেখেছে সমর্থকদের মধ্যে উদ্বেগ।

রবিবার ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকার সাইমন ডুল জানান, বিরাট কোহলি (Virat Kohli) গোড়ালিতে চোট পেয়েছেন বলেই দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে মাঠে নামেননি। যদিও ঠিক কী ধরনের চোট এবং তার তীব্রতা কতটা সে বিষয়ে তখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি।ম্যাচের পর এই প্রসঙ্গে মুখ খোলেন RCB অধিনায়ক রজত পতিদার। তিনি জানান, কোহলির পরিস্থিতি নিয়ে তাঁর কাছে সম্পূর্ণ পরিষ্কার তথ্য নেই। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, কোহলি এখন ভালোই আছেন।ফলে চোট নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। সমর্থকদের মধ্যে বাড়ছে উদ্বেগ আদৌ কতটা গুরুতর এই সমস্যা, তা নিয়ে এখন নজর দলীয় মেডিকেল রিপোর্টের দিকেই।

একই ধরনের বক্তব্য শোনা গেছে আরসিবি (RCB)-র আরেক ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়ার কথাতেও। তিনি জানান, এখনও বিরাট কোহলির চোট নিয়ে দলের ফিজিওর সঙ্গে তাঁর বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তবে প্রাথমিকভাবে তাঁর ধারণা, চোট খুব বেশি গুরুতর নয় এবং বড় কোনো উদ্বেগের কারণ নেই বলেই আশা করছেন তিনি।এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত RCB (Royal Challengers Bengaluru)-র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে কোহলির শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, আর সেই কারণেই সমর্থকদের মধ্যে বাড়ছে অপেক্ষা ও কৌতূহল।

মুম্বই ইন্ডিয়ান্সের(MI) ইনিংস চলাকালীন চতুর্থ ওভারে আচমকাই মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক রোহিত শর্মা। তিনি রিটায়ার্ড আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন, এবং তখনই তাঁর মুখে যন্ত্রণার ছাপ স্পষ্টভাবে ধরা পড়ে।

পরবর্তীতে জানা যায়, হ্যামস্ট্রিংয়ে চোটের কারণেই তাঁকে মাঠ ছাড়তে হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা বোঝার জন্য মেডিক্যাল টেস্ট ও স্ক্যান করা হতে পারে, যার রিপোর্টের পরেই চোটের প্রকৃত মাত্রা স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, চোট খুব বেশি গুরুতর নয় বলেই মনে করছেন চিকিৎসকরা। সেই কারণেই আশা করা হচ্ছে, পরবর্তী ম্যাচে MI (Mumbai Indians ) অধিনায়ক রোহিত শর্মাকে মাঠে দেখা যেতে পারে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন