27 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

বই ফেলে পতাকা হাতে! নির্বাচনী প্রচারে কেন নামল খুদে পড়ুয়ারা?

Aaj India Desk, মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)-এর মাথার উপর ড্রোন ওড়ানো নিয়ে যিনি আগেই বিতর্কে জড়িয়েছিলেন, সেই প্রার্থীকে ঘিরে এবার নতুন করে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ, স্কুলের পোশাক পরা ছোট ছোট পড়ুয়াদের নিয়ে তৃণমূল(TMC)-এর নির্বাচনী মিছিলে অংশগ্রহণ করানো হয়েছে। অনেকের হাতেই ছিল দলের পতাকা। ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার মহেন্দ্রপুরে ঘটেছে বলে অভিযোগ।

জানা যাচ্ছে, ক্লাস চলাকালীন সময়ে স্কুল থেকে ছাত্রছাত্রীদের বের করে এনে প্রচারে ব্যবহার করা হয়েছে। তাদের দামী গাড়িতে চড়ানোর লোভ দেখানো হয়েছে, সঙ্গে মিষ্টি ও চকোলেট দেওয়ারও লোভ দেখানো হয়েছে। এই প্রলোভন দেখিয়েই পড়ুয়াদের নিয়ে গিয়ে র‍্যালি করে বাড়ি বাড়ি ভোট চাওয়া হয় বলে অভিযোগ তৃণমূল প্রার্থী মতিবুর রহমান (Motibur Rahman)-এর বিরুদ্ধে। ইতিমধ্যেই ভিডিও প্রমাণ-সহ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি (BJP)।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। যদিও মতিবুর রহমান দাবি করেছেন, তিনি নাকি স্নেহবশতই বাচ্চাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং তাদের গাড়িতে করে ঘুরিয়েছেন বলেও স্বীকার করেছেন। অন্যদিকে, এই ইস্যুতে মালদহ জেলা তৃণমূল নেতৃত্ব বেশ অস্বস্তিতে পড়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, এই মতিবুর রহমানই আগে বিহারের কাটিহার থেকে দু’জনকে এনে মুখ্যমন্ত্রীর ভিডিও করার ব্যবস্থা করেছিলেন, যা ঘিরে ড্রোন ওড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয় এবং সেই ঘটনায় ওই দুজনকে গ্রেফতারও করা হয়েছিল।

এই প্রসঙ্গে মতিবুর রহমান বলেন, “আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন বাচ্চারা নিজেরাই বলল দাদা, আপনার গাড়িতে উঠব। আমি তাদের ইচ্ছা পূরণ করেছি। ওরা আমাকে খুব ভালোবাসে।”

অন্যদিকে, মালদহের বিজেপি নেতা অজয় গঙ্গোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “এটা তৃণমূলের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু নয়। তারা রাজনৈতিকভাবে সচেতন মানুষদের নিয়ে রাজনীতি করতে পারে না। লোকের অভাবে এখন স্কুলের বাচ্চাদের ডেকে এনে তাদের হাতে পতাকা ধরিয়ে, লজেন্স খাইয়ে প্রচারে নামানো হচ্ছে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন